• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এমবাপ্পের কাছ থেকে আরও গোল চান আনচেলত্তি

Eidin by Eidin
October 22, 2024
in খেলার খবর
এমবাপ্পের কাছ থেকে আরও গোল চান আনচেলত্তি
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২২ অক্টোবর : রিয়ালের জার্সি গায়ে নিয়ে শুরুতে গোলের জন্য ভুগলেও এখন নিয়মিত গোল পাচ্ছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় শেষ ম্যাচেও গোল পেয়েছেন তিনি। তবে এমবাপ্পের কাছে থেকে আরও বেশি গোলের আশা কোচ কার্লো আনচেলত্তির । বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী ক্লাবটি মঙ্গলবার (২২ অক্টোবর) গত আসরের ফাইনালিস্ট বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে। তার আগে সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন রিয়াল কোচ আনচেলত্তি।সেখানে এমবাপ্পের গোল নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি চাই, এমবাপ্পে গোল করুক। প্রতিপক্ষের ওপর চাপ দেয়ার চেয়ে সে গোল করলেই আমি খুশি হব। মাঠে সেন্টার-ফরোয়ার্ডের ভূমিকা বদলে যায়নি। আমি তার কাছে সেটাই চাই, যা করিম বেনজেমার কাছে চাইতাম। এমবাপ্পেকে ঠিকমতো মাঠে পজিশন নিতে হবে এবং বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণের সময় তাকে স্মার্ট হতে হবে।’

গত জুনে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেন এমবাপ্পে। ক্লাবটিতে যোগ দেয়ার পর গোল পেতে সমস্যা হচ্ছিল ফরাসি এই তারকার। তবে এরপর গোল করে নিজের জানান দেন তিনি। এখন পর্যন্ত রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৮ গোল করেছেন এমবাপ্পে। মাঝে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন এমবাপ্পে। তখন তাকে নিয়ে গুজব ছড়ায়। এমবাপ্পের ওপরে ধর্ষণের অভিযোগ ওঠে। তবে এগুলো মিথ্যা গুজব বলে উড়িয়ে দেন এমবাপ্পে নিজেই।।

Previous Post

ডলারের আধিপত্য শেষ করতে প্রস্তুত ব্রিকস! মোদি, পুতিন ও শি জিনপিংয়ের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে

Next Post

ভাঙড়ে চায়ের দোকানদারকে গলার নলি কেটে খুন

Next Post
ভাঙড়ে চায়ের দোকানদারকে গলার নলি কেটে খুন

ভাঙড়ে চায়ের দোকানদারকে গলার নলি কেটে খুন

No Result
View All Result

Recent Posts

  • রায়গঞ্জে ১৭ বছরের হিন্দু ছাত্রীকে লাভ জিহাদের শিকার বানালো কলেজ শিক্ষক ৪২ বছরের মহম্মদ রবিউল ইসলাম 
  • শোচনীয় পরাজয়ের পর উত্তর ২৪ পরগণা জুড়ে  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাস ! পানিহাটিতে আরজি করের ‘অভয়া’র বাড়ির সামনে বোমাবাজিতে আহত ৬ বিজেপি সমর্থক, বসিরহাটে গুলিবিদ্ধ এক বিজেপি কর্মী 
  • “পরিকল্পিত ভাবে খুন,রাজনীতির যোগ থাকতে পারে” : আপ্তসহায়ক খুনের পর শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া 
  • অগস্ত্য কৃত শ্রী লক্ষ্মী স্তোত্রং : দুঃখ, দারিদ্র্য ও বাধা দূর করতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধির জন্য অত্যন্ত শক্তিশালী ও পবিত্র স্তোত্র
  • ‘বন্দে মাতরম’-কে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমান মর্যাদা দেওয়ার প্রস্তাব অনুমোদন দিল মোদী সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.