• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মোদী সরকার পরিবর্তনের মার্কিন ‘ডিপ স্টেট- এর ষড়যন্ত্র বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে ভারতে অবস্থিত মহম্মদ ইউনূসের সংস্থা : নয়াদিল্লিকে সতর্ক করে দিলেন এই আন্তর্জাতিক সাংবাদিক 

Eidin by Eidin
October 11, 2026
in রকমারি খবর
মোদী সরকার পরিবর্তনের মার্কিন ‘ডিপ স্টেট- এর ষড়যন্ত্র বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছে ভারতে অবস্থিত মহম্মদ ইউনূসের সংস্থা : নয়াদিল্লিকে সতর্ক করে দিলেন এই আন্তর্জাতিক সাংবাদিক 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রথমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ইস্যু করে এবং বর্তমানে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি । অরবিন্দ কেজরিওয়ালের সৃষ্টি সিজেপি-কে বামপন্থী, কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলগুলি প্রত্যক্ষভাবে সমর্থন করলেও তাদের বিপুল পরিমান অর্থায়ন কারা করছে ? মার্কিন অশুভ শক্তি জর্জ সোরস নাকি ভারতেই লুকিয়ে থাকা এমন কোনো ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠান যারা নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাতে এই গোপন ষড়যন্ত্রে লিপ্ত আছে ? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো অজানা। 

এরই মাঝে বাংলাদেশের ইংরাজি ব্লিটজ পত্রিকার সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী একটা চাঞ্চল্যকর খোলসা করেছেন । মার্কিন ‘ডিপ স্টেট’ গ্যাংয়ের অন্যতম এক সহযোগী বাংলাদেশের আগের তদারকি সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসের দিকে তিনি আঙুল তুলেছেন । শোয়েব চৌধুরীর কথায়,’ইউনুসের সহযোগীরা ভারত-বিরোধী ‘সিজেপি’ (CJP)-র কর্মকাণ্ডের প্রতি সংহতি প্রকাশ করেছে! মহম্মদ ইউনুসের প্রধান সহযোগীদের অনেকেই ভারত-বিরোধী নৈরাজ্যবাদীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে, ভারত সরকারের কি উচিত নয় ভারতে ইউনুসের সমস্ত কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দেওয়া? নিচে ইউনুসের বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো: 

★ Mumbai Registered Office:

Suruchi, Sakharam Sawant Marg, Adarsh Petrol Pump, Vile Parle (East), Mumbai, Maharashtra, India

★ Bengaluru Office:

Avalahalli, JP Nagar 9th Phase, Amruth Nagar Main Road, Bengaluru – 560062, Karnataka, India

★ Grameen Foundation India 

E-86, Lower Ground Floor, Suncity, Sector 54, Golf Course Road, Gurugram (Gurgaon), Haryana, India.

শোয়েব চৌধুরী লিখেছেন,যেহেতু ইউনুস জর্জ সোরোস ও তার ছেলে আলেকজান্ডার সোরোসের দীর্ঘদিনের সহযোগী এবং যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’-এর সরকার পরিবর্তনের ষড়যন্ত্র বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন, তাই এটি মোটেও অসম্ভব নয় যে, ভারতে অবস্থিত নিজ কার্যালয়ের মাধ্যমে তিনি ভারত-বিরোধী নৈরাজ্যবাদী গোষ্ঠী—যেমন #CJP—কে গোপনে অর্থ সহায়তা দিয়ে থাকেন।

প্রসঙ্গত,বাংলাদেশের নির্বাচিত শেখ হাসিনার সরকারকে গায়ের জোরে উৎখাত করার নেপথ্যে ছিল প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, বিল ক্লিনটন ও বারাক হুসেন ওবামাদের নেতৃত্বাধীন এই সোরস গ্যাং । ইসলামি মৌলবাদের উত্থান ঘটিয়ে দেশটিকে দ্বিতীয় পাকিস্তান বা আফগানিস্তান বানানোর লক্ষ্য নিয়েছে তারা৷ উদ্দেশ্য,পূর্ব প্রান্তে ভারতের এক স্থায়ী শত্রুরাষ্ট্র তৈরি করা । এতে তারা অনেকাংশেই সফলও । কিন্তু দক্ষিণ এশিয়ায় মার্কিন  ‘ডিপ স্টেট’-এর আধিপত্য বিস্তারে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাই দীর্ঘদিন ধরেই ভারতে ক্ষমতা পরিবর্তন ঘটাতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওই মার্কিন অশুভ শক্তিটি । ২০২৪ সালের লোকসভার ভোট বা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটে বিজেপিকে আটকাতে পুরদমে চেষ্টা করেছিল মার্কিন ডিপ স্টেট ।  এতে তারা বাংলাদেশের কট্টর মৌলবাদী দল জামাত ইসলামিকে কাজে লাগিয়েছিল । বর্তমানে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি করে নরেন্দ্র মোদীকে সরানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠছে ।। 

Previous Post

শ্রী দুর্গা চালীসা : নিয়মিত পাঠে দেবী দুর্গা প্রসন্ন হন এবং ভক্তদের সকল প্রকার কষ্ট দূর করেন

Next Post

শান্তি ও সচ্চরিত্র বজায় রাখার শর্তে এবং ৫০,০০০ টাকার জামিননামা দাখিল করে মুক্তি পেলেন ‘আরশোলা’দের নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস 

Next Post
শান্তি ও সচ্চরিত্র বজায় রাখার শর্তে এবং ৫০,০০০ টাকার জামিননামা দাখিল করে মুক্তি পেলেন ‘আরশোলা’দের নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস 

শান্তি ও সচ্চরিত্র বজায় রাখার শর্তে এবং ৫০,০০০ টাকার জামিননামা দাখিল করে মুক্তি পেলেন 'আরশোলা'দের নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস 

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের বগুডায় হিন্দু থেকে মুসলিম হওয়া মহিলাকে নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার ; ঠাঁই হল সেই বাপের বাড়িতেই 
  • শনিদেবের এই স্তোত্র নিয়মিত পাঠে গ্রহদোষ খণ্ডন, মানসিক শান্তি এবং কর্মজীবনে উন্নতিসহ নানা আধ্যাত্মিক ও জাগতিক উপকারিতা পাওয়া যায়  
  • “দেখতে না চাইলে নিজেরাই সিনেমা বানিয়ে নিন” : রামায়ণের বিরুদ্ধে করা আবেদনে সুপ্রিম কোর্টের তীব্র প্রতিক্রিয়া 
  • জাল ডিগ্রি জুটিয়ে ডাক্তার বনে যাওয়া সোমালিয়ান বংশভূত সুইডিশ ডেমোক্র্যাট রাজনীতিবিদ আহমেদ আলি সালাদের মেয়ে  নাওয়াল আলি প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত
  • ত্রিপুরা পৌরসভা নির্বাচনে ৭৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী  বিজেপি ; ভোটার উপস্থিতি ৭৫ শতাংশের বেশি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.