এইদিন বিনোদন ডেস্ক,১৭ অক্টোবর : বাংলাদেশি অভিনেত্রী পরীমনি আপত্তিকর ভিডিও ভাইরাল। অবশ্য ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছিল । বাংলাদেশি দুই তারকার চেহারা বসিয়ে অত্যন্ত আপত্তিকর ভিডিও তৈরী করা হয়েছিল । মূলত একটি বেসরকারি টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পেজ হ্যাক হওয়ার পর সেখানে প্রকাশিত এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। এতে চরম ক্ষিপ্ত হন অভিনেত্রী । পালটা একটা ভিডিও করে ভাইরাল করা অজ্ঞাত ব্যক্তির উদ্দেশ্যে বলেছেন,”তোরা হচ্ছিস সেই চরিত্রের যারা নিজের মা- বাবার….প্রতিও আগ্রহ থাকে ।”
যদিও ভিডিও দেখেই সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা(এ আই) দিয়ে তৈরি বলে ধরা যাচ্ছিল । পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে। তবে এরপরও বিষয়টি নিয়ে বিতর্ক থামছেই না। ছড়িয়ে পড়া ভিডিও ও তা প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে এর আগেও মুখ খুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
এবার এই বিষয়ে ফেসবুক লাইভে নিজের ক্ষোভ উগরে দিলেন সেই বিকৃত ভিডিওর আর এক শিকার চিত্রনায়িকা পরীমনি । সেই টিভি চ্যানেলটির উদ্দেশে এই অভিনেত্রী বলেন, শুধু ‘ক্ষমা চাইলেই’ এরকম ঘটনায় দায়মুক্তি হয় না। তিনি জানান, এই বিকৃত ভিডিও অনেক আগের। তবে এবার ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে শুধুই ‘সরি’ বলা যথেষ্ট নয়।
সেই বিকৃত ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নেটিজেনদের একাংশ যে নোংরামি করেছে, তাদেরও কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি। অভিনেত্রী নিজের দেশের মানুষের চরিত্রের অধঃপতনের চিত্র তুলে ধরে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন ৷।

