• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ধৃতকে জেরা করে ডাকাতি চক্রের হদিশ পেল ভাতার থানার পুলিশ

Eidin by Eidin
March 26, 2021
in রাজ্যের খবর
ধৃতকে জেরা করে ডাকাতি চক্রের হদিশ পেল ভাতার থানার পুলিশ
18
SHARES
254
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ মার্চ : রাস্তায় গাড়ি আটকে ডাকাতির ঘটনায় ধৃতকে জেরা করে ডাকাতি চক্রের হদিশ পেল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম ফাহিম খান । তাঁর বাড়ি উত্তরপ্রদেশে । গত ২০ মার্চ ভাতারের নর্জার তেমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ । পরের দিন ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় । তারপর পুলিশ ফাহিম নামে ওই যুবককে জেরা করে ডাকাতি চক্রের সন্ধান পায় বলে জানা গেছে । হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার ধৃতকে আদালতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে খবর,গত ২০ মার্চ রাতে একটি চার চাকার লরি ও একটি গাড়িতে চড়ে ভাতারে নর্জায় আসে একটি দল । তারা নর্জায় বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক ও বাদশাহী রোডের সংযোগস্থলে বিভিন্ন গাড়ি আটকে লুটপাট চালাতে শুরু করে । খবর পেয়ে ভাতার থানার পুলিশ সেখানে গেলে ডাকাতদলের বাকিরা গাড়িতে চড়ে চম্পট দেয় । কিন্তু ধরা পড়ে যায় ফাহিম খান । পাশাপাশি ওই ডাকাতদলের লরিটি আটক করে পুলিশ । পরের দিন ফাহিমকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । আবেদনের ভিত্তিতে ধৃতকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
পুলিশ জানিয়েছে,ধৃত ফাহিম খানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা চলছে । তবে সে যে চক্রের সঙ্গে যুক্ত সেই চক্রের পান্ডার নাম ইমরান খান । ঘটনার দিন ইমরান,ফাহিম ও বিরজু নামে এক যুবকসহ চারজন মিলে ভাতারে ডাকাতি করতে এসেছিল বলে ধৃত যুবক জেরায় কবুল করেছে বলে জানিয়েছে পুলিশ । চক্রের বাকিদের সন্ধান পেতে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।।

Previous Post

বর্ধমানের রসিকপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার বোমা কারবারী

Next Post

মালদায় আসামীর সন্ধানে বেড়িয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩ সিভিক ভলান্টিয়ার

Next Post
মালদায় আসামীর সন্ধানে বেড়িয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩ সিভিক ভলান্টিয়ার

মালদায় আসামীর সন্ধানে বেড়িয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩ সিভিক ভলান্টিয়ার

No Result
View All Result

Recent Posts

  • কাপড় ধরে টান দিতেই আতঙ্কিত মমতা ব্যানার্জি চিৎকার করে উঠলেন : “কে আমার গায়ে হাত দিলি রে ?”  
  • ফ্লাইদুবাই বিমানে জিহাদি হামলার ঘটনায় মালদ্বীপের দুই পাইলট আটক 
  • মন্দিরের সামনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করার অপরাধে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে বহিষ্কার 
  • দুর্গাপূজার আবহেই নিজের ৬ বছরের মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে 
  • “নাস্তিক” সিপিএমের সদর দপ্তরের সামনে চন্ডীপাঠের আসর, মাইকের মুখ ছিল পার্টি অফিসের দিকেই  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.