• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কংগ্রেসে মমতার আগমনে অধীরের প্রস্থান নিশ্চিত ; যোগ দিতে পারেন এই দলে 

Eidin by Eidin
June 10, 2026
in কলকাতা, রাজ্যের খবর
কংগ্রেসে মমতার আগমনে অধীরের প্রস্থান নিশ্চিত ; যোগ দিতে পারেন এই দলে 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ জুন : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার ২৮ বছর পর ফের কি পুরনো দলেই ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় ? রাজনৈতিক মহলে এমন জল্পনাই এখন তীব্র হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি সোনিয়া গান্ধির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠকের পরই তাঁকে কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দলের সাধারণ সম্পাদক পদের প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধি । এদিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তাবড় নেতারা কিন্তু মমতা-অভিষেককে কিছুতেই মেনে নিতে পারছেন না বলে শোনা যাচ্ছে । কারন তৃণমূল শাসনক্ষমতায় থাকার সময় সীমাহীন দুর্নীতি । “চোর” দুর্নাম পাওয়া নেতৃত্বকে দলে কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করছেন তারা । 

বিশেষ করে রাজ্য কংগ্রেসের হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরী কি করবেন, তা নিয়ে সকলের কৌতুহল সবচেয়ে বেশি । তবে কানাঘুঁষা যেটা খবর আসছে, কংগ্রেস ও টিএমসি-র একীভূতকরণ ঘটলে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস দল ত্যাগ করবেন এবং দলের একটি উল্লেখযোগ্য অংশকেও সঙ্গে নিয়ে যাবেন ! এরপর তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি বিজেপিতে যোগ দেবেন, নাকি সিপিআইএম-এ ! তবে “নতুন তৃণমূল”-এও তার যোগদানের সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে । 

এদিকে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় ও সংসদীয় দল ভেঙে খান খান । তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই বিদ্রোহী । আজ বুধবার তৃণমূলের বিদ্রোহী সংখ্যা ৬৪ তে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । আগামীকাল সেটা ৬৫ তে পৌঁছে যাবে এবং আদি  তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা ‘উত্তরোত্তর বাড়ছে’ বলেও তিনি দাবি করেছেন । অন্যদিকে তৃণমূলের ২৮ জন সাংসদের মধ্যে বিদ্রোহী সাংসদের সংখ্যা এখনো পর্যন্ত ২০ জন । যদিও ঋতব্রত এদিন স্পষ্ট জানিয়েছে যে তারা কংগ্রেসে যাচ্ছেন না । 

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূলের অন্দরে ক্রমবর্ধমান অন্তর্দ্বন্দ্ব ও ভাঙন রুখতেই এই কৌশল নিয়েছেন মমতা ব্যানার্জি । দলের একটি বড় অংশ, বিশেষ করে লোকসভা ও বিধানসভার বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ আলাদা ব্লক তৈরির পরিকল্পনা করছেন। তারা নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে দলের প্রতীক ও তহবিল দখলের চেষ্টা করতে পারেন । সেই পরিস্থিতি সামাল দিতেই মমতা ব্যানার্জি কংগ্রেসের ছত্রছায়ায় ফেরার পরিকল্পনা, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ।।

Tags: KolkataTMCWestBengal Politics
Previous Post

নেহরুর নির্বুদ্ধিতায় বৃহত্তর জম্মু-কাশ্মীরের একাংশ আজ পাকিস্তানের দখলে ; জানুন পিওকে-এর বিক্ষোভের পিছনে ইতিহাস  

Next Post

হিংসা কবলিত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সৈন্যবাহী পাক সেনার হেলিকপ্টার বিধ্বস্ত; ২১ জন সৈন্য খতম 

Next Post
হিংসা কবলিত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সৈন্যবাহী পাক সেনার হেলিকপ্টার বিধ্বস্ত; ২১ জন সৈন্য খতম 

হিংসা কবলিত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সৈন্যবাহী পাক সেনার হেলিকপ্টার বিধ্বস্ত; ২১ জন সৈন্য খতম 

No Result
View All Result

Recent Posts

  • আইরিশ ব্যক্তির শিরোচ্ছেদের চেষ্টার ঘটনার পর মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে গনরোষ আছড়ে পড়ল বেলফাস্টে, অভিবাসীদের তাড়িয়ে দিয়ে বাড়িতে আগুন ধরালো ক্ষিপ্ত জনতা
  • হিংসা কবলিত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সৈন্যবাহী পাক সেনার হেলিকপ্টার বিধ্বস্ত; ২১ জন সৈন্য খতম 
  • কংগ্রেসে মমতার আগমনে অধীরের প্রস্থান নিশ্চিত ; যোগ দিতে পারেন এই দলে 
  • নেহরুর নির্বুদ্ধিতায় বৃহত্তর জম্মু-কাশ্মীরের একাংশ আজ পাকিস্তানের দখলে ; জানুন পিওকে-এর বিক্ষোভের পিছনে ইতিহাস  
  • অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী  তাপস রায় ; নতুন সরকারের চুড়ান্ত দফতর বন্টন সম্পূর্ণ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.