• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আরও বিপদ বাড়ল অভিষেক ব্যানার্জির, দায়ের হল নতুন এফআইআর

Eidin by Eidin
June 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
আরও বিপদ বাড়ল অভিষেক ব্যানার্জির, দায়ের হল নতুন এফআইআর
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ জুন : আরও বিপদ বাড়ল তৃণমূলের ‘যুবরাজ’ অভিষেক ব্যানার্জির । এমনিতেই সই জালিয়াতির মামলায় আজ সোমবার বেলা ১২টায় ভবানী ভবনে হাজিরার জন্য তাকে ডাকা হয়েছে । এরই মাঝে খবর আসছে যে উস্কানিমূলক মন্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে ভবানীপুর থানায় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটা নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে । 

তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে বিধায়কদের সই জালিয়াতির মামলায় ইতিমধ্যেই সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠন করেছে । সিআইডি-এর স্পেশ্যাল সুপারিনটেনডেন্টের নেতৃত্বে গঠিত এই ৫ সদস্যের উচ্চপর্যায়ের দল অভিষেক ব্যানার্জির জন্য একগুচ্ছ কড়া প্রশ্নমালা প্রস্তুত রেখেছেন বলে জানা গেছে । ইতিমধ্যেই আদালতে সিজার লিস্ট বা বাজেয়াপ্ত নথির তালিকা জমা দেওয়া হয়েছে। বিধানসভার বেশ কয়েকজন বিধায়কের বয়ানও রেকর্ড করেছেন আধিকারিকেরা। চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতির বাড়িতে গিয়ে বয়ান নেওয়ার পর যে সমস্ত অসঙ্গতি মিলেছে, তার ভিত্তিতেই অভিষেককে জিজ্ঞাসাবাদের ব্লু-প্রিন্ট তৈরি করেছে ‘সিট’।

তার মাঝেই ‘গোদের উপর বিষফোঁড়া’র মত উস্কানিমূলক মন্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে এফআইআর দায়ের ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে আরও বিপাকে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে । তবে আজ দুপুরে অভিষেক সশরীরে হাজিরা দেবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।।

Tags: Bengal PoliticsKolkataWestbengal
Previous Post

ফেরত নিল না বিজিবি,পেট্রাপোল বর্ডারের জিরো লাইনে ঝুলে আছে ১০ বাংলাদেশির জীবন 

Next Post

কেরালার মহিলা সমকামী প্রেমিক জুটির আদিলা এবং নূরার চতুর্থ বার্ষিকীতে শুভেচ্ছা পোস্ট 

Next Post
কেরালার মহিলা সমকামী প্রেমিক জুটির আদিলা এবং নূরার চতুর্থ বার্ষিকীতে শুভেচ্ছা পোস্ট 

কেরালার মহিলা সমকামী প্রেমিক জুটির আদিলা এবং নূরার চতুর্থ বার্ষিকীতে শুভেচ্ছা পোস্ট 

No Result
View All Result

Recent Posts

  • কেরালার মহিলা সমকামী প্রেমিক জুটির আদিলা এবং নূরার চতুর্থ বার্ষিকীতে শুভেচ্ছা পোস্ট 
  • আরও বিপদ বাড়ল অভিষেক ব্যানার্জির, দায়ের হল নতুন এফআইআর
  • ফেরত নিল না বিজিবি,পেট্রাপোল বর্ডারের জিরো লাইনে ঝুলে আছে ১০ বাংলাদেশির জীবন 
  • যার মধ্যে বিদ্যা, দান, জ্ঞান বা ধর্মের মতো গুণাবলি নেই সেই নরপশু পৃথিবীর বোঝা : আচার্য চানক্য
  • নিখোঁজের নাটক সাজিয়ে ধর্মান্তরিত দেবরকে নিকাহ করেছে নারায়ণগঞ্জের মহিলা লিজা সরকার, ধর্মান্তরিত করেছে ৩ শিশুসন্তানকেও 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.