• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

১০০০ ফুট গভীর গিরিখাতে গাড়ি পড়ে যাওয়ায় তরুণ অভিনেতা ও তার ৭ বন্ধুর মর্মান্তিক মৃত্যু 

Eidin by Eidin
May 28, 2026
in বিনোদন
১০০০ ফুট গভীর গিরিখাতে গাড়ি পড়ে যাওয়ায় তরুণ অভিনেতা ও তার ৭ বন্ধুর মর্মান্তিক মৃত্যু 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২৮ মে : মহারাষ্ট্রের রায়গড় জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় এক তরুণ অভিনেতা ও তাঁর বন্ধুরা নিহত হয়েছেন। তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১,২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ‘আপ্পি আমচি কালেক্টর’ টেলিভিশন শো-এর মাধ্যমে খ্যাতি অর্জনকারী মহেশ পাওয়ার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। কর্মকর্তারা জানিয়েছেন, মহেশের সঙ্গে ভ্রমণকারী আরও সাতজন এই দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনাটি পোলাদপুর-মহাবালেশ্বর সড়কের আম্বেনালি ঘাটে ঘটেছে।

মহেশসহ নিহত আটজনের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। মহেশ ছাড়াও নিহতরা হলেন সাতারা নিবাসী রিতেশ লোখান্ডে (২২), সুহাস লোখান্ডে (২০), উৎকর্ষ শিংতে (২১), নিখিল শিংতে (২৫), আদিত্য সালুঙ্কে (২১), রাজেশ কাটকর (৩৫) এবং রত্নগিরি নিবাসী অংশ চবন (১৯)। তাঁরা রবিবার ভোর ২টার দিকে দাপোলির হার্নে থেকে সাতারা রওনা হয়েছিলেন। দীর্ঘ সময় পরেও তিনি সাতারাতে না আসায় উদ্বিগ্ন পরিবারটি পুলিশের দ্বারস্থ হয়।

মৃত ব্যক্তির ফোনের শেষ অবস্থান পোলাদপুরের কাছে ছিল। এরপর সোমবার সকালে আম্বেনালি ঘাট এলাকায় তল্লাশি চালায় পুলিশ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গ্রামবাসীরা । অবশেষে প্রায় ২২ ঘণ্টা ধরে চলা এক বিশাল উদ্ধার অভিযানের পর সব মৃতদেহ উদ্ধার করা হয়।  পুলিশ সন্দেহ করছে যে চালক ঘুমিয়ে পড়ার কারনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি খাদে উল্টে যায়। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।।

Tags: Entertainment News
Previous Post

বৈভব সূর্যবংশীকে কীভাবে থামানো যায় ? আইপিএল শেষ হওয়ার পর জানাবেন আরআর পেসার জোফ্রা আর্চার

Next Post

মমতা রাজের অবসানের পর এই প্রথম প্রথা ভেঙে রেড রোডের পরিবর্তে ব্রিগেডে আয়োজিত হল ঈদের নামাজ ; সড়কপথ উন্মুক্ত থাকায় যানজটের পরিচিত চিত্র দেখা গেল না কলকাতায়

Next Post
মমতা রাজের অবসানের পর এই প্রথম প্রথা ভেঙে রেড রোডের পরিবর্তে ব্রিগেডে আয়োজিত হল ঈদের নামাজ ; সড়কপথ উন্মুক্ত থাকায় যানজটের পরিচিত চিত্র দেখা গেল না কলকাতায়

মমতা রাজের অবসানের পর এই প্রথম প্রথা ভেঙে রেড রোডের পরিবর্তে ব্রিগেডে আয়োজিত হল ঈদের নামাজ ; সড়কপথ উন্মুক্ত থাকায় যানজটের পরিচিত চিত্র দেখা গেল না কলকাতায়

No Result
View All Result

Recent Posts

  • মমতা রাজের অবসানের পর এই প্রথম প্রথা ভেঙে রেড রোডের পরিবর্তে ব্রিগেডে আয়োজিত হল ঈদের নামাজ ; সড়কপথ উন্মুক্ত থাকায় যানজটের পরিচিত চিত্র দেখা গেল না কলকাতায়
  • ১০০০ ফুট গভীর গিরিখাতে গাড়ি পড়ে যাওয়ায় তরুণ অভিনেতা ও তার ৭ বন্ধুর মর্মান্তিক মৃত্যু 
  • বৈভব সূর্যবংশীকে কীভাবে থামানো যায় ? আইপিএল শেষ হওয়ার পর জানাবেন আরআর পেসার জোফ্রা আর্চার
  • মার্কিন রোষে পড়ার ভয়ে ‘ডোনাল্ড ট্রাম্পের কুরবানি’ আটকে দিল বাংলাদেশ সরকার  
  • গাধার কাছ থেকে তিনটি গুণ শেখার  পরামর্শ দিয়েছেন আচার্য চানক্য
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.