• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পারিবারিক বিবাদের জেরে কামড়ে শাশুড়ির নাক কেটে নিল বউমা 

Eidin by Eidin
October 31, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পারিবারিক বিবাদের জেরে কামড়ে শাশুড়ির নাক কেটে নিল বউমা 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩১ অক্টোবর : ত্রেতাযুগে শূর্পণখার নাক কেটেছিলেন শ্রীরামচন্দ্রের ছোট ভাই লক্ষ্মণ । তবে সেটা তরবারি দিয়ে । কিন্তু ঘোর কলিতে তরবারি নয়,নিজের শাশুড়ির কাটতে নিজের দু’পাটি দাঁত ব্যবহার করলেন বউমা ৷ এহেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত পূর্বস্থলী-১ নম্বর ব্লকের সোনারুদ্র এলাকায় । ঘটনার পর হামলাকারী বউমা পূর্বা মঞ্জলকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে পুলিশ । গুরুতর জখম শাশুড়ি চায়না মণ্ডল এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও অভিযুক্ত বউমার দাবি,শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন । অভিযোগ করেন,আমার শাশুড়ি চায়না মণ্ডল দীর্ঘদিন ধরে আমার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছিলো। থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়েরও করেছি । বৃহস্পতিবার শাশুড়ি বিনা কারণে আমার চুলের মুঠি ধরে মারছিল।’  তখন নিজেকে বাঁচাতে শাশুড়ির নাকে কামড় বসিয়ে দেন বলে পূর্বা মণ্ডল জানিয়েছেন ।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনারুদ্র গ্রামের বাসিন্দা শাশুড়ি চায়না মণ্ডল ও বউমা পূর্বা মঞ্জলের মধ্যে অনেক দিন ধরেই বনিবনা হচ্ছিল না । প্রায়ই ঝামেলা লাগত তাদের । অশান্তি চুড়ান্ত পর্যায়ে পৌঁছয় গত বৃহস্পতিবার । চায়না মণ্ডলের ছেলে থাকলে সাধারণত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । কিন্তু ওইদিন ছেলেও বাড়িতে ছিলেন না । আর তখনই চরম বাকবিতণ্ডার মধ্যে শাশুড়ি-বউমার মধ্যে হাতাহাতি লেগে যায়৷ সেই সময় পূর্বা মঞ্জল শাশুড়িকে ফেলে তার নাকে সজোরে কামড় বসিয়ে দেন । তিনি এতটা জোরে কামড় বসান যে চায়না মণ্ডলের নাক দ্বিখণ্ডিত হয়ে যায় । 

জানা গেছে,চায়নাদেবী রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন । কাটা নাকের অংশ সহ তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি বর্তমানে বর্ধমান  হাসপাতালেই চিকিৎসাধীন৷ 

এদিকে খবর পেয়ে তদন্তে নামে নাদনঘাট থানার পুলিশ । পুলিশ ওইদিনই চায়না মণ্ডলের পুত্রবধূ পূর্বা মণ্ডলকে গ্রপ্তার করে । আজ শুক্রবার তাকে কালনা মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠানো হয় ।। 

Tags: BurdwanNadanghat PSWestbengal
Previous Post

সিলেটে নিখোঁজের ৭ মাস পর কিশোরীর খোঁজ পেলো তার পরিবার, বর্তমানে অন্তঃসত্ত্বা ওই কিশোরী ধর্মান্তরিত হয়ে ঘোর সংসারি

Next Post

লন্ডনে কিশোরীর সঙ্গে সামুহিক দুষ্কর্ম করে আসা দুই বাংলাদেশিকে পাকড়াও করতে এসেছে ব্রিটিশ পুলিশ

Next Post
লন্ডনে কিশোরীর সঙ্গে সামুহিক দুষ্কর্ম করে আসা দুই বাংলাদেশিকে পাকড়াও করতে এসেছে ব্রিটিশ পুলিশ

লন্ডনে কিশোরীর সঙ্গে সামুহিক দুষ্কর্ম করে আসা দুই বাংলাদেশিকে পাকড়াও করতে এসেছে ব্রিটিশ পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • লন্ডনে কিশোরীর সঙ্গে সামুহিক দুষ্কর্ম করে আসা দুই বাংলাদেশিকে পাকড়াও করতে এসেছে ব্রিটিশ পুলিশ
  • পারিবারিক বিবাদের জেরে কামড়ে শাশুড়ির নাক কেটে নিল বউমা 
  • সিলেটে নিখোঁজের ৭ মাস পর কিশোরীর খোঁজ পেলো তার পরিবার, বর্তমানে অন্তঃসত্ত্বা ওই কিশোরী ধর্মান্তরিত হয়ে ঘোর সংসারি
  • বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের  বাড়িতে ধর্ণায় বসলেন মুসলিম তরুণী বললেন : “আমার হিন্দু হতে আপত্তি নেই” 
  • মাত্র ১০ বলে অর্ধশতক করে চমকে দিলেন অংশুমান রথ,হংকং সিক্সস টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে তার ইনিংসে রয়েছে ৯টি ছক্কা আর ২টি চার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.