এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৪ জুলাই : অস্ট্রেলিয়ার মেলবোর্ন সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনলাইনে যে প্রাণনাশের হুমকি পেয়েছেন, অস্ট্রেলীয় পুলিশ তা তদন্ত করছে বলে শনিবার জানা গেছে।অস্ট্রেলিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ জুলাই মার্ভেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলস ‘মেলবোর্ন নিডস মোদী’ নামক একটি অনুষ্ঠানের প্রচারমূলক ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মন্তব্যটি আবু মুস্তফা নামের একটি অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল।
তার মন্তব্যে অভিযুক্ত ব্যক্তি সতর্ক করে বলে যে, এই অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখাই ভালো হবে, অন্যথায় তিনি প্রধানমন্ত্রীর মৃত্যু দেখতে অস্ট্রেলিয়ায় আসবেন। অনুষ্ঠানের আয়োজকরা অবিলম্বে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশকে এই মন্তব্য সম্পর্কে অবহিত করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রাণনাশের হুমকি দেওয়া মন্তব্য পোস্টকারী অভিযুক্তের সোশ্যাল মিডিয়ার আইপি অ্যাড্রেস শনাক্ত করেছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এই তদন্ত নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তারা সন্দেহভাজন ব্যক্তির সাথে যুক্ত আইপি ঠিকানাটি শনাক্ত করেছে এবং বার্তাটির পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করছে।।
