• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঢাকায় দর্শনার্থীর ছদ্মবেশে মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙতে গিয়ে ধরা পড়ে গেল এক জিহাদি 

Eidin by Eidin
October 19, 2026
in আন্তর্জাতিক
ঢাকায় দর্শনার্থীর ছদ্মবেশে মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙতে গিয়ে ধরা পড়ে গেল এক জিহাদি 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৯ অক্টোবর : বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীতে দূর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুরের একটি বড় নাশকতা চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রবিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক দশটার দিকে পল্লবীর বাউনিয়াবাদ রবিদাস পাড়ার সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। দর্শনার্থীর ছদ্মবেশে এক জিহাদি দেশীয় অস্ত্রশস্ত্রসহ মণ্ডপে প্রবেশ করলে কর্তব্যরত আনসার সদস্যদের তৎপরতায় সে ধরা পড়ে যায় ।

জানা গেছে,মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর সহকারী সেকশন কমান্ডার (এপিসি) মহম্মদ আবুল খায়ের এক যুবকের সন্দেহজনক চলাফেরা লক্ষ করেন। এরপর যুবকটি মন্দিরের নির্ধারিত বাঁশের বেষ্টনী অতিক্রম করে প্রতিমা ভাঙার উদ্দেশ্যে প্রতিমার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই হাসান ইসলাম তুষার (২৫) নামের ঐ যুবককে হাতেনাতে জাপটে ধরেন এপিসি আবুল খায়ের । পরে তার ব্যাগ তল্লাশি করে একটি বড় দা, হাতুড়ি, বাটাল ও ছেনিসহ বেশ কিছু ভয়ংকর দেশীয় নাশকতামূলক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় । রাতেই অস্ত্রসহ আটক যুবককে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় । ঘটনার পর মণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ । 

এই ঘটনার পর স্থানীয় পূজা উদযাপন কমিটি এবং উপস্থিত দর্শণার্থীরা আনসার সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সময়োচিত এই ভূমিকার কারণে একটি বড় ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা ।।

Tags: BangladeshDhaka
Previous Post

কলকাতার সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপের ভিড় সামলানোর দায়িত্বে থাকা মহিলা সিভিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ গ্রেপ্তার পুলিশের এএসআই

Next Post

অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো ৩ শুটার রাজস্থান থেকে গ্রেপ্তার; লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংযোগ, সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে

Next Post
অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো ৩ শুটার রাজস্থান থেকে গ্রেপ্তার; লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংযোগ, সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে

অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো ৩ শুটার রাজস্থান থেকে গ্রেপ্তার; লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংযোগ, সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে

No Result
View All Result

Recent Posts

  • “যাদের বাপ ঠাকুরদা চীনে থাকে সেই কমিউনিস্ট-আরশোলা- ছারপোকা” দের থেকে সাবধান করে দিলেন শুভেন্দু অধিকারী 
  • প্রার্থনার সময় ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি পড়ে প্রাণ গেল যাজকের
  • বালুরঘাট শহরে তৃণমূল আমলের মাদার টেরেজার মূর্তি সরিয়ে বসল শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণাবয়ব মূর্তি, উন্মোচন করলেন সুকান্ত মজুমদার 
  • অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো ৩ শুটার রাজস্থান থেকে গ্রেপ্তার; লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংযোগ, সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে
  • ঢাকায় দর্শনার্থীর ছদ্মবেশে মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙতে গিয়ে ধরা পড়ে গেল এক জিহাদি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.