• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্বস্থলীতে ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার নদীয়ার এক মাদক পাচারকারী  

Eidin by Eidin
August 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্বস্থলীতে ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার নদীয়ার এক মাদক পাচারকারী  
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),১৭ আগস্ট : ব্রাউন সুগার-সহ এক মাদক পাচারকারীকে পাকড়াও করল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম মহম্মদ রফিকুল ইসলাম শেখ । তার বাড়ি নদীয়া জেলার নাকাশিপাড়া থানার কালীয়াগঞ্জের ছোট কুলবেরিয়া এলাকায় । রবিবার রাতে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মেড়তলা ফলেয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতের কাছ ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আজ সোমবার ধৃতকে বর্ধমানের এনডিপিএস আদালতে তোলা হয় । 

জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মেড়তলা ফলেয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় পূর্বস্থলী থানার পুলিশ। সেই সময় ধৃতকে মহাম্মদ রফিকুল ইসলাম শেখকে পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে । পুলিশ তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলে৷ সন্দেহ হওয়ায় পুলিশ তার পোশাকে তল্লাশি চালাতেই ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৭৫ লক্ষ টাকা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পূর্বস্থলী এলাকাতেই সে ওই মাদক পাচারের মতলব করছিল । এই চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।। 

Tags: BurdwanCrime ReportWestbengal
Previous Post

ভাতারে মাঝরাতে ছটফট করতে করতে মৃত্যু সাড়ে ৩ বছরের শিশুর, মৃত্যুর কারন জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ 

Next Post

কাকাকে পিটিয়ে মেরে ফেললো মদ্যপ ভাইপো 

Next Post
কাকাকে পিটিয়ে মেরে ফেললো মদ্যপ ভাইপো 

কাকাকে পিটিয়ে মেরে ফেললো মদ্যপ ভাইপো 

No Result
View All Result

Recent Posts

  • শ্রী দুর্গা সহস্র নাম স্তোত্রম্ : নবরাত্রির সময় দেবী দুর্গার আবাহন  মন্ত্র
  • কাপড় ধরে টান দিতেই আতঙ্কিত মমতা ব্যানার্জি চিৎকার করে উঠলেন : “কে আমার গায়ে হাত দিলি রে ?”  
  • ফ্লাইদুবাই বিমানে জিহাদি হামলার ঘটনায় মালদ্বীপের দুই পাইলট আটক 
  • মন্দিরের সামনে গরুর মাংস রান্নার প্রতিবাদ করার অপরাধে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রকে বহিষ্কার 
  • দুর্গাপূজার আবহেই নিজের ৬ বছরের মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.