• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মদের নেশাই কেড়ে নিল ভাতারের রতনপুর গ্রামের এক গাড়ি চালকের প্রাণ  

Eidin by Eidin
August 23, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মদের নেশাই কেড়ে নিল ভাতারের রতনপুর গ্রামের এক গাড়ি চালকের প্রাণ  
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৩ আগস্ট : মদের নেশাই কেড়ে নিল পূর্ব বর্ধমানের ভাতার থানার রতনপুর গ্রামের বাসিন্দা পেশায় গাড়িচালক এক ব্যক্তির প্রাণ ৷ মৃতের নাম প্রহ্লাদ বাগদির (৪২)। আজ রবিবার সকালে পার্শ্ববর্তী বামুনাড়া গ্রামে একটি মদের দোকানের পাশে তাঁকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

জানা গেছে,প্রহ্লাদ বাগদির বাড়িতে রয়েছেন বাবা-মা, স্ত্রী এবং সন্তানরা । সমগ্র পরিবারের দায়িত্ব ছিল প্রহ্লাদের কাঁধে । অন্যের গাড়ি চালিয়ে যেটুকু উপার্জন করতেন তাতেই সমগ্র সংসার চলত । কিন্তু গাড়ি চালাতে গিয়ে মদের নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি । ছুটিতে বাড়ি ফিরেও যথারীতি নেশা চালিয়ে যেতেন প্রহ্লাদ ।

পরিবার সূত্রে জানা গেছে,শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান প্রহ্লাদ বাগদি । তারপর সোজা চলে যান বামুনাড়া গ্রামের একটি মদের দোকানে । সেখানে আকন্ঠ মদ্যপান করে রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয়েরা মদের দোকানের পাশে একটি চালাঘরের বারান্দায় তাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন । পরে তাকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।

মৃতের আত্মীয় ভোলানাথ বাগদি জানিয়েছেন,প্রহ্লাদ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিল। অতিরিক্ত মদ্যপানের জেরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছেন তিনি । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।। 

Tags: bhatarBurdwanDistrict NewsWestbengal
Previous Post

বাংলাদেশের ফরিদপুরে পদ্মা নদী থেকে শাঁখা-সিঁদুর ও নুপুর পরা গলাকাটা নারীর পচাগলা লাশ উদ্ধার

No Result
View All Result

Recent Posts

  • মদের নেশাই কেড়ে নিল ভাতারের রতনপুর গ্রামের এক গাড়ি চালকের প্রাণ  
  • বাংলাদেশের ফরিদপুরে পদ্মা নদী থেকে শাঁখা-সিঁদুর ও নুপুর পরা গলাকাটা নারীর পচাগলা লাশ উদ্ধার
  • মাদক সেবনে বাধা দেওয়ায় রংপুরে শিক্ষক ও তার গোটা পরিবারকে খুন, গ্রেপ্তার ২ ঘাতক মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস ; সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন পুলিশ কমিশনার
  • “আগে এনআরসি পরে আদমশুমারি” : বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়ানোর দাবিতে উত্তাল মণিপুর 
  • দক্ষিণের সুপারস্টার যশ অভিনীত  ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির বিনামূল্যে মুক্তি অনুষ্ঠানে দুর্ঘটনা ; আহত ৪ পড়ুয়া 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.