• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্বস্থলীর রাধাকৃষ্ণের মন্দিরে দুঃসাহসিক চুরি ; এনিয়ে একই মন্দিরে চতুর্থবার চুরির ঘটনা ঘটল 

Eidin by Eidin
November 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্বস্থলীর রাধাকৃষ্ণের মন্দিরে দুঃসাহসিক চুরি ; এনিয়ে একই মন্দিরে চতুর্থবার চুরির ঘটনা ঘটল 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২১ নভেম্বর : ফের চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার একটি মন্দিরে । এবারে পূর্বস্থলী থানার পিলা পঞ্চায়েতের হাঁপানিয়া গ্রামের চৈতন্য সারস্বত আশ্রমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । শুক্রবার গভীর রাতে মন্দিরের একাধিক তালা ভেঙে বিগ্রহের রুপোর বাঁশি,নগদ টাকা ও পুজোর সামগ্রী লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা ৷ সব মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী খোওয়া গেছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের । আজ শনিবার চুরির ঘটনা সামনে আসার পর মন্দির চত্বরে ভিড় জমান ভক্ত ও স্থানীয় বাসিন্দারা৷ দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবিতে সরব হন তারা । 

জানা গেছে, ১৯৭৮ সাল নাগাদ প্রতিষ্ঠিত চৈতন্য সারস্বত আশ্রমের নবদ্বীপের কোলেরডাঙ্গা সহ দেশ-বিদেশে প্রায় ১০০টি শাখা রয়েছে। বহু ভক্ত এই আশ্রমে এসে পুজো, নামসংকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সারস্বত আশ্রমের সেবাইত শৈতি ওরফে পরেশ মহারাজ জানান, আজ ভোর প্রায় ৪টে নাগাদ ঘুম থেকে উঠে মন্দিরের দু’দিকের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। একটি দরজা দিয়ে দুষ্কৃতীরা ভিতরে ঢুকেছিল বলে অনুমান। কৃষ্ণের হাতে থাকা বড় রুপোর মোহন বাঁশিটি চুরি হয়েছে। ক্যাশ বাক্সে থাকা প্রায় ৫ হাজার টাকা, কাঁসার খঞ্জনি, কাঁসর, ঘণ্টা সহ আরও বেশ কিছু সামগ্রী নিয়ে পালিয়েছে চোরেরা। ক্যাশ বাক্সটি পুকুরপাড়ে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। তিনি বলেন,’সবচেয়ে উদ্বেগের বিষয়ব হল এই আশ্রমে এর আগেও তিনবার চুরির ঘটনা ঘটেছে । বারবার চুরির ঘটনা ঘটলেও আগের চুরির সামগ্রী উদ্ধার হয়নি । আর তার জের মিটতে না মিটতেই ফের চুরির ঘটনা ঘটল।’

প্রসঙ্গত,সম্প্রতি এলাকায় একাধিক মন্দিরে চুরির ঘটনা ঘটায় মন্দিরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে হবে।

চুরির ঘটনায় পুলিশ তদন্ত করে গিয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং রাত অব্দি কোনো গ্রেপ্তারের খবর নেই।। 

Previous Post

বামপন্থীদের উন্নয়ন বিরোধী চরিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

No Result
View All Result

Recent Posts

  • পূর্বস্থলীর রাধাকৃষ্ণের মন্দিরে দুঃসাহসিক চুরি ; এনিয়ে একই মন্দিরে চতুর্থবার চুরির ঘটনা ঘটল 
  • বামপন্থীদের উন্নয়ন বিরোধী চরিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • কর্নাটকে হিন্দু পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর অপরাধে মুসলিম নারীকে অপহরণ করল তার পরিবার, কেরালা থেকে উদ্ধার করল  পুলিশ
  • লিস্ট এ ক্রিকেটে কঠোর পরিশ্রম সত্ত্বেও সূর্যকুমার যাদবের জন্য ভারতীয় দলের দরজা বন্ধ  : বিসিসিআই সূত্রের ইঙ্গিত 
  • মুম্বাইয়ের কুরলায় হিন্দু দম্পতির উপর অকারণ হামলা চালালো মুসলিম কিশোরের দল, ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ৮ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.