• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হিন্দু পরিচয় দিয়ে বসবাস করছিল বাংলাদেশি মুসলিম পরিবার, কালীপূজোর নিরঞ্জনের শোভাযাত্রায় ঝামেলার পর সত্য উদঘাটন করল পুলিশ 

Eidin by Eidin
November 15, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
হিন্দু পরিচয় দিয়ে বসবাস করছিল বাংলাদেশি মুসলিম পরিবার, কালীপূজোর নিরঞ্জনের শোভাযাত্রায় ঝামেলার পর সত্য উদঘাটন করল পুলিশ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,১৫ নভেম্বর : হিন্দু পরিচয় দিয়ে বসবাস করছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী এক মুসলিম পরিবার । হিন্দু নামে ভূয়ো নথি দেখিয়ে তারা ভোটার কার্ড,আধার কার্ড সহ যাবতীয় ভারতীয় পরিচয়পত্রও বানিয়ে ফেলে । যদিও সাম্প্রতিক ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন(এস আই আর) প্রক্রিয়ায় তাদের নাম বাদ যায় । অবশ্য তাতেও দমেনি ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম পরিবারটি । তারা নাগরিকত্বের জন্য সিএএ প্রক্রিয়ায় আবেদন জানিয়েছে । কিন্তু শুক্রবার সন্ধ্যায় কালীপূজার প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় এক ক্লাব সদস্যের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরায় বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে । আর পুলিশের তদন্তে উঠে আসে ওই অনুপ্রবেশকারী পরিবারটির যাবতীয় প্রতারণা । ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলি (Hili) ব্লকের ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকার । 

জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় স্থানীয় শিবাজী সংঘের প্রতিমা নিরঞ্জন ছিল ৷ শোভাযাত্রা চলার সময় ক্লাব সদস্য সুমন সরকার এবং আকাশ দাসের মধ্যে ঝামেলা হয়৷ হাতাহাতিতে আকাশ জখম হয় । ক্লাবের বাকি সদস্যদের মধ্যস্থতায় তখনকার মত মিমাংসা করে দেওয়া হয়৷ কিন্তু প্রতিমা নিরঞ্জন মিটতেই আকাশ দাস বাড়ি ফিরে ধারাল অস্ত্র দিয়ে সুমন সরকারের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ । বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে খবর পেয়ে হিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । অবশেষে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বিষয়টি মিটমাট হয়ে যায়৷ 

জানা গেছে,পরের দিন সকালে বিষয়টি নিষ্পত্তির জন্য পুজো প্রাঙ্গণে গ্রামবাসীরা জড়ো হলে ফের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে আকাশের বাবা সৌরভ দাসকে আটক করে। পরে আকাশের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এবং সেখান থেকে আকাশের মা পিঙ্কি(সাহানারা বিবি), ভাই রাহুল এবং বোন খুশি দাসকে আটক করে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ সূত্রে খবর, প্রায় সাত বছর আগে বাংলাদেশের মহাস্থানগড় থেকে উজাল জল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল পরিবারটি। নিজেদের প্রকৃত ধর্ম পরিচয় গোপন করে হিন্দু নাম নিয়ে তারা ত্রিমোহিনীর বিদ্যুৎ বণ্টন দপ্তরের সামনের সরকারি জমিতে বসবাস শুরু করে এবং ভারতীয় নথি তৈরি করে। তবে সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় তাদের ভোটার কার্ড বাতিল হয় এবং তারা সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছিল বলে পুলিশ জানতে পেরেছে। তাদের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট উদ্ধার হয়েছে । হিলি থানার আইসি অমরেশ সিং জানিয়েছেন, অনুপ্রবেশ ও পরিচয় ভাঁড়ানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করা হচ্ছে।।

Previous Post

সূর্য উপনিষদ : সূর্যকে পরম সত্তা ব্রহ্মের জীবন্ত প্রতীক হিসেবে চিনতে শেখায়

No Result
View All Result

Recent Posts

  • হিন্দু পরিচয় দিয়ে বসবাস করছিল বাংলাদেশি মুসলিম পরিবার, কালীপূজোর নিরঞ্জনের শোভাযাত্রায় ঝামেলার পর সত্য উদঘাটন করল পুলিশ 
  • সূর্য উপনিষদ : সূর্যকে পরম সত্তা ব্রহ্মের জীবন্ত প্রতীক হিসেবে চিনতে শেখায়
  • প্রধানমন্ত্রী হওয়ার বাসনায় বিদেশি বামপন্থী নেতাকে দিয়ে “মোদী বিরোধী” শ্লোগান দেওয়ালেন কংগ্রেসের “শাহজাদা” রাহুল গাঁধি 
  • ধর্মীয় পরিচয়ের কারনে হিন্দু  ছাত্রকে দিয়ে স্কুলের শৌচাগার পরিষ্কার করাল বাংলাদেশের শিক্ষক বাদশা আলমগীর ; তীব্র সমালোচনা 
  • বোলপুরে পুলিশ কর্মীর উপর গুলি চালানো রতন শেখ কি “খরচের খাতায়” না তুলে ফেলেছে ?  এই কথা বললেন মুখ্যমন্ত্রী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.