এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৯ নভেম্বর : উত্তর প্রদেশে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে এক পাকিস্তানি ব্যক্তি এক হিন্দু তরুণীকে এমনভাবে মগজধোলাই করে যে, সে তার সাথে দেখা করার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। সে সাথে নগদ টাকা ও ১০ ভরি সোনার গহনও সঙ্গে নিয়েছিল। গত ২৬শে নভেম্বর (শনিবার) ওড়িশা থেকে তাকে উদ্ধার করা হয়। বি.টেক ছাত্রীটি “ওমেগল” নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আদনান/হামদান নামের ওই পাকিস্তানি যুবকের সাথে পরিচিত হয়েছিল। ঘটনাটি মিরাটের টিপি (ট্রান্সপোর্ট) নগর থানা এলাকার।
তরুণীটি ওড়িশায় গিয়েছিলেন, যেখানে তিনি একটি মেয়েদের হোস্টেলে থাকতেন। পুলিশের তদন্তে জানা গেছে যে, প্রায় তিন বছর আগে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং আদনান ধীরে ধীরে তাকে নিজের প্রভাবে আনার জন্য তার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন।
কর্তৃপক্ষের মতে, তিনি তার সাথে দেখা করতে ওড়িশায় আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার পর প্রায় দেড় মাস আগে মেয়েটি বাড়ি ছেড়ে চলে যায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, আদনান তাকে পাসপোর্টের ব্যবস্থা করতেও বলেছিলেন এবং তারা দুজনে বিয়ে করার জন্য ইতালিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তারপর পাকিস্তানে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।
পুলিশি তদন্তে জানা গেছে যে, পাকিস্তানি যুবকের সঙ্গে মেলামেশার পর মেয়েটি তার পোশাকের ধরণও বদলে ফেলেছিল এবং বোরকা পরা শুরু করেছিল। জিজ্ঞাসাবাদের সময় সে এমনকি পাকিস্তানকে ভারতের চেয়ে ভালো বলেও ঘোষণা করেছিল।
টিপি নগর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) জানিয়েছেন যে, মেয়েটি ভোপাল থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেছিল। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাচ্চাদের পড়াতো এবং একটি হোস্টেলে থাকত। কিছুদিন আগে সে তার পরিবারের সাথে দেখা করতে গেলে তারা জানতে পারে যে সে একজন পাকিস্তানি পুরুষের সংস্পর্শে রয়েছে ।
এরপর, পুলিশ ওড়িশায় তার সন্ধান পায় এবং তাদের দল হোস্টেলে গিয়ে তাকে খুঁজে বের করে মিরাটে ফিরিয়ে আনে। সিটি পুলিশ সুপার (এসপি) বিনায়ক গোপাল ভোসলে জানিয়েছেন যে, জিজ্ঞাসাবাদের পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তদন্তকারীরা এখন আদনানের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাদের দুজনের কথোপকথন, বিদেশে যাওয়ার পরিকল্পনা এবং মেয়েটির বাড়ি থেকে নেওয়া নগদ টাকা ও সোনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। মেয়েটির বাবা একটি আধাসামরিক বাহিনীতে কর্মরত। পুলিশ এটাও জানার চেষ্টা করছে যে, মেয়েটি কীভাবে আদনানের সংস্পর্শে এসেছিল এবং ওড়িশায় পৌঁছানোর পর তাদের মধ্যে কী ঘটেছিল।
পুলিশ মনে করে যে, পাকিস্তানি যুবকটি ক্রমাগত কথাবার্তা চালিয়ে এবং একসাথে ভবিষ্যতের একটি ছবি এঁকে তাকে প্রভাবিত করেছিল। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।।
