এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৮ নভেম্বর : এসআইআর-এর নথি খতিয়ে দেখতে গিয়ে উত্তর ২৪ পরগণা জেলার নিমতায় তিন সদস্যের এক বাংলাদেশি মুসলিম পরিবারের হদিশ পেলো পুলিশ । আটক তিন বাংলাদেশির নাম লিয়াকত আলি মোল্লা (৬০), তার স্ত্রী নার্গিস বিবি (৫০) এবং তাদের ছেলে হুমায়ুন কবির মোল্লা (২১)। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বাংলাদেশের নাগরিকত্বের আসল নথিপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে, ওই পরিবারটির আসল বাড়ি খুলনা জেলার নচুনিয়া গ্রামে । তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে দীর্ঘ ২০ বছর ধরে বহাল তবিয়তে বসবাস করছিল ।
এসআইআর-এর তথ্য সংগ্রহ করতে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। যার তীব্র প্রতিবাদ করছেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া সারা ভারত ফরওয়ার্ড ব্লক (AIFB)-এর প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ ভেক্টর । তিনি পালটা ঘুরে ঘুরে পুলিশকে কোনো নথি না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন । যদিও পুলিশের তরফে নথি সংগ্রহের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে ।
জানা গিয়েছে, শুক্রবার নিমতা থানার বড়ফিঙা অঞ্চলে তথ্য তালাশ করতে গিয়ে ওই পরিবারকে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে । তারপরই পুলিশ জানতে পারে যে ওই পরিবারটি আদপে বাংলাদেশি অনুপ্রবেশকারী । তাদের কাছে বাংলাদেশের ভোটার কার্ড উদ্ধার হয়েছে । সেগুলি খতিয়ে দেখে পুলিশ জানতে পারে পরিবারটির আসল বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় । কিন্তু বাংলাদেশের নাগরিক হলেও প্রয়োজনীয় নথি ছাড়াই নিমতা এলাকায় একটি বাড়িতে বসবাস করছিল।
পুলিশি জেরায় ধৃতদের বিস্ফোরক দাবি — আগের মমতার সরকারই ভালো ছিল, সেই সময় অতি সহজেই আমরা এদেশের আধার কার্ড বানিয়ে নিয়েছিলাম।।
