শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৬ নভেম্বর : তৃণমূল কংগ্রেসের জমানায় বিভিন্ন দুর্নীতি ও জমি কেনাবেচায় অনিয়মের অভিযোগে মন্তেশ্বরের পঞ্চায়েত সদস্য শিশির ঘোষ ও তাঁর পুত্র ভুবন ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শাহিদ শেখ নামে আরও এক তৃণমূল কর্মীকে। শিশির ঘোষের বাড়ি মন্তেশ্বর থানার আসানপুর এলাকায় । শাহিদ শেখ কুসুমগ্রাম এলাকার বাসিন্দা । বুধবার রাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয় । আজ বৃহস্পতিবার ধৃতদের কালনা মহকুমা আদালতে তুলে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
জানা গেছে,সম্প্রতি শিশির ঘোষসহ ৩ জনের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন । তার অভিযোগ, তৃণমূল সরকারের আমলে শিশির ঘোষরা প্রভাব খাটিয়ে এবং হুমকি দিয়ে বেশি দামের জমি কম দামে কেনাবেচা করেছিল । ওই তিন জনের বিরুদ্ধে জমি সংক্রান্ত অনিয়ম ছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ।
অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে মন্তেশ্বর থানার পুলিশ। অবশেষে বুধবার রাতে তিনজনকে এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় ।।
