এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৬ নভেম্বর : আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ ফেরার কথা ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । কিন্তু তাকে গ্রহণ করার মুডে নেই বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকার । এনিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন নেতার বিভিন্ন হুমকিমূলক বার্তা সামনে আসছে । এমতবস্থায় তারেক রহমানের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা মাইকেল রুবিন । তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “শেখ হাসিনা বা তাঁর সঙ্গে ফেরা অন্য কারোর সামান্যতম ক্ষতি হলে পরিনতি ভয়ংকর হবে” ।
মাইকেল রুবিন বলেছেন,’যদি শেখ হাসিনা বা তাঁর সঙ্গে ফেরা অন্য কারোর সামান্যতম ক্ষতি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার তারেক রহমান ও তাঁর সরকারকে বহন করতে হবে ।’রুবিন ভারতের কাছে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের ২০২৪-পরবর্তী কর্তৃপক্ষের সঙ্গে আপোস না করে এবং শেখ হাসিনার পাশে দৃঢ়ভাবে দাঁড়ায়, যা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তার এই বার্তার পর এটা স্পষ্ট যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন আর শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়, এটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে । বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর আন্তর্জাতিক নজরদারি বাড়ছে এবং যেকোনো রাজনৈতিক নিপীড়নের পরিণতি গুরুতর হতে পারে।।
