এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৫ নভেম্বর : পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলির জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে সেগুলির মধ্যে অন্যতম হলো কোচবিহারে জেলা । আর এই কোচবিহার জেলার জনবিন্যাসের পরিবর্তনের জন্য সিপিএমের নেততা দিন বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার আন্দোলনকে অনেকাংশে দায়ী বলে মনে করা হয় । আজ বুধবার কোচবিহারের রাস উৎসবে গিয়ে সিপিএমের বিরুদ্ধে একই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তাঁর কথায়,’সিপিএম ভূমি সংস্কার আন্দোলনের নামে রাজবংশীদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে সেই সব জমি বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী হাতে তুলে দিয়েছে ।’ তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ধরে ধরে ফেরত পাঠানো হবে । এই বিষয়ে তিনি প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন ।
আজ বুধবার দুপুরে কোচবিহারের লেন্স ডাউন হলে রাজবংশী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে শোভাযাত্রা করে মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেন এবং এরপর রাসমেলার উদ্বোধন করেন এবং উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোচবিহারের রাজবংশীরা বলছেন জমির মালিক আমরা ছিলাম,এখন অধিকাংশ জমি বেহাত হয়ে গেছে । এর জন্য সিপিএম দায়ী । কারণ ভূমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে মুলবাসীদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশ থেকে আশা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে প্রচুর জমি তুলে দেওয়ার কাজ সিপিএম করেছে । আমি তো সেগুলো এখন কিছু করতে পারবো না। কিন্তু আমার দ্বারা যা যা সম্ভব সেগুলো আমি করব । আমাদের মন্ত্রী, বিধায়ক, সাংসদ সবাই এই বিষয়ে দায়িত্ব নেবেন।’
তার আগে উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জেলা পুলিশ সুপার মনীশ যোশীকে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারী অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠানোর কড়া নির্দেশ দেন । পাশাপাশি জেলায় মহিলাদের সুরক্ষা নিয়েও যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপারের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন,’বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের খুঁজে বের করতে হবে। যে পথে এসেছে সেই পথেই তাদের তাড়াতে হবে।’ পাশাপাশি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে সীমান্তে বিএসএফের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার কথা বলেন তিনি। অবৈধ মাদ্রাসা, জাল নোটসহ বেআইনি কার্যকলাপ বন্ধ করার কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’যে আঙুল তুলবে তার আঙুল ভেঙে দিতে হবে।’
জেলাশাসকের দপ্তরে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,’আজ কোচবিহারের জেলাশাসকের দপ্তরে রাজবংশী সমাজের বিশিষ্ট প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলাম। তাঁদের সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি রাজবংশী সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক গঠনমূলক আলোচনা হল।পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির ধারাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে রাজবংশী সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, শিল্পকলা ও ঐতিহ্যের সংরক্ষণ এবং বিকাশের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অংশগ্রহণের প্রতিটি ক্ষেত্রেই আমরা সমানভাবে যত্নশীল ও অঙ্গীকারবদ্ধ।’ তিনি আরও বলেছেন,’রাজবংশী সমাজের সার্বিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষায় আমাদের সরকার সর্বদা পাশে রয়েছে।’।
