• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারের বিধায়ক সেবা কেন্দ্রে এসে জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে আটক প্রৌঢ়

Eidin by Eidin
November 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারের বিধায়ক সেবা কেন্দ্রে এসে জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে আটক প্রৌঢ়
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ নভেম্বর : জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদের নিষ্পত্তির জন্য বিধায়ক সেবা কেন্দ্রে এসে ঘুষের প্রস্তাব দিয়ে আটক হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক প্রৌঢ় । আজ বুধবার দুপুরে ভাতার বাজারে স্থানীয় বিধায়ক সৌমেন কার্ফার সেবা কেন্দ্র থেকে ওই প্রৌঢ়কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । জানা গেছে, আটক প্রৌঢ়ের নাম সমীরণ পশারী । তার বাড়ি ভাতার থানার খেড়ুর গ্রামে । 

জানা গিয়েছে,জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান চাইতে আজ দুপুরে বিধায়ক সেবা কেন্দ্রে আসেন সমীরণ পশারী । সেই সময় অফিসে ছিলেন কর্মী সুদীপ্ত দাস-সহ দু’জন। বেশ ভিড়ও ছিল তখন । সেই সময় সুদীপ্তকে আড়ালে ডেকে সমীরণবাবু তাকে টাকার বিনিময়ে সমস্যা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দেন বলে অভিযোগ । সঙ্গে সঙ্গেই বিষয়টি বিধায়ককে জানান সুদীপ্ত। এরপর বিধায়কের পরামর্শে সমীরণবাবুকে বিধায়ক সেবা কেন্দ্রে বসিয়ে রেখে চা বিস্কুট খাওয়ানো হয় । কিছুক্ষণের মধ্যেই বিধায়কের কাছ থেকে খবর পেয়ে ভাতার থানার পুলিশও চলে আসে । এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় । 

বিধায়ক সৌমেন কার্ফার বক্তব্য, সাধারণ মানুষকে পরিষেবা দিতেই বিধায়ক হয়েছেন তিনি। কোনও কাজের জন্য ঘুষ বা কাটমানি দিতে হবে না। কেউ ঘুষ দেওয়ার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, সমীরণবাবুর দাবি, জমি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিবাদ মেটাতেই তিনি এসেছিলেন। লোকমুখে টাকা দেওয়ার কথা শুনেছিলেন। ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন বলে জানান তিনি।।

Tags: bhatarBurdwanWestbengal
Previous Post

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় শ্বশুরবাড়ি থেকে গহনা বগলদাবা করে ভিন ধর্মের বিবাহিত যুবকের সঙ্গে পালালেন ঝাড়গ্রামের গৃহবধূ  ; এক মাস পর ভাড়া বাড়ি থেকে উদ্ধার, অপহরণের অভিযোগে গ্রেপ্তার শেখ সাহিন নামে এক যুবক 

No Result
View All Result

Recent Posts

  • ভাতারের বিধায়ক সেবা কেন্দ্রে এসে জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে আটক প্রৌঢ়
  • ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় শ্বশুরবাড়ি থেকে গহনা বগলদাবা করে ভিন ধর্মের বিবাহিত যুবকের সঙ্গে পালালেন ঝাড়গ্রামের গৃহবধূ  ; এক মাস পর ভাড়া বাড়ি থেকে উদ্ধার, অপহরণের অভিযোগে গ্রেপ্তার শেখ সাহিন নামে এক যুবক 
  • ইরানে নিজের গর্ভবতী মেয়েকে বিষপ্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করেছে বাবা-মা 
  • শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের তারেক রহমান সরকারের ইউ-টার্ন ; ভারতের সামনে রাখা হয়েছে এই শর্ত 
  • বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের নেপথ্যে রয়েছে যুবরাজ সিংয়ের পরামর্শ, নিজেই স্বীকার করলেন ক্রিকেটের ‘বিস্ময় বালক’ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.