• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অনুব্রতের স্টাইলে “চড়াম চড়াম ঢাক বাজানোর” হুমকি দিলেন কাটোয়ার বিজেপি নেতা ; অবশ্য নিশানায় পুলিশ এবং দলেরই একাংশ 

Eidin by Eidin
November 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
অনুব্রতের স্টাইলে “চড়াম চড়াম ঢাক বাজানোর” হুমকি দিলেন কাটোয়ার বিজেপি নেতা ; অবশ্য নিশানায় পুলিশ এবং দলেরই একাংশ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ নভেম্বর : এক সময়ে বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল বিরোধীদের ভয় ধরাতে “চড়াম চড়াম ঢাক বাজানোর” হুমকি দিতেন ৷ এবারে ঠিক একই কায়দায় হুমকি দিতে শোনা গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক বিজেপি নেতাকে৷ তবে ওই বিজেপি নেতার নিশানা বিরোধী দলের কেউ নেই, বরঞ্চ পুলিশ এবং দলেরই একাংশকে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন । 

জানা গেছে,ওই বিজেপি নেতা হলেন বিজেপির কাটোয়া নগর মণ্ডল কমিটির সভাপতি সুমন দেবনাথ । সোমবার সন্ধ্যা নাগাদ নিজের ফেসবুক প্রোফাইলে ৮ মিনিট ৩ সেকেন্ডের নিজের বক্তব্যের ভিডিও পোস্ট করেন । তাকে বলতে শোনা যায়,’এখন যেসব পুলিশ অফিসার রয়েছেন তাঁদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভুল করে কেউ মণ্ডল সভাপতি হয়ে যাবেন না। কেউ রাজনৈতিক প্রতিনিধি হয়ে যাবেন না। ভুল করেও কেউ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন না, ‘ও তিন বছরের নেতা আর ও পাঁচ বছরের নেতা। সুমন দেবনাথ তিন বছরের নেতা নয়। সুমন দেবনাথের পদ যখন ছিল না তখনও সুমন দেবনাথ ভয়ঙ্কর ছিল। পরবর্তী সময়ে যদি ওই ধরনের কথা শুনতে পাই তাহলে সুমন দেবনাথ কি জিনিস দেখিয়ে দেব।’ 

এরপরেই সম্প্রতি কার্তিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে সুমন দেবনাথকে বলতে শোনা যায়,’কার্তিক লড়াইয়ে সবাই দেখেছেন তাসাপার্টি এসেছিল। চামড়ার তাসা বাজছিল। দেখবেন তাসার কারার চামড়া বাজাতে বাজাতে যখন গুটিয়ে যায় তখন আগুনে সেঁকে নেওয়া হয়। তারপর ফের চরাম চরাম আওয়াজ করে বাজতে থাকে।আমাকে ওইরকম তাসা বাজাতে বাধ্য করবেন না। পুলিশ পুলিশের জায়গায় থাকুন, রাজনীতি করতে যাবেন না।’ 

পুলিশের পাশাপাশি ওই ভিডিওতে দলেরই একাংশের বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়ে সুমন দেবনাথ বলেন,’আমি যদি মনে করি কাটোয়ায় তৃণমূলের কেউ বাড়িতে থাকবে না, রাস্তায় হাঁটবেন না, সেটা চাইলেই করতে পারি। কোনও পরিষদ ফরিষদের নাম করে যাঁরা এখন তৃণমূল নেতাদের হয়ে হিরো সাজার চেষ্টা করছে জানুয়ারি মাসের পর তাদেরকেও দেখিয়ে দেব সুমন দেবনাথ কি জিনিস।’ এই প্রসঙ্গে পুর্ণেন্দু নামে একজন নেতার নাম করেন সুমন দেবনাথ । সুমন দেবনাথ নাম না করে বিজেপির এক নেত্রীকে আক্রমণ বলেন,’পানুহাটের একজন মহিলার আস্কারায় আমাকে নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করছেন। যাঁরা এসব করছেন তাঁদের উদ্দেশ্যে বলছি যদি একবার আগের মতন রনংদেহি মূর্তি দেখাই তাহলে চরাম চরাম করে কারা বাজবে।’ 

তিনি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। তবে এদিন মঙ্গলবার দুপুর নাগাদ ভিডিওটি ডিলিট করে দেন সুমন দেবনাথ। যদিও তার আগেই ওই ভিডিও অনেকেই সেভ করে রাখেন। পরবর্তী সময়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে । বিষয়টি নিয়ে দলের অন্দরে তীব্র বিতর্ক ছড়িয়েছে । তবে ভাইরাল ভিডিও নিয়ে কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ কোনও মন্তব্য না করলেও মুখ খুলেছেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলা কমিটির সহ সভাপতি সীমা ভট্টাচার্য । তিনি বলেন,’অনুব্রত মণ্ডলের মতন নেতাদের ধমকানির জবাবা দিতে দিতেই আমরা এতটা এগিয়েছি । তাই ওইরকম ধমকে চমকে কোনও লাভ নেই।’ 

কিন্তু কেন এত অগ্নিশর্মা হয়ে গেলেন সুমন দেবনাথ ? দলীয় সূত্রে খবর,মাসদেড়েক আগে মহিলা কর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ঘিরে দলের একাংশের চাপে পড়ে যান সুমন দেবনাথ। এখন সাংগঠনিকভাবে অনেকটাই কোনঠাসা রয়েছেন তিনি । তারই বহিঃপ্রকাশ এই ভিডিও বলে মনে করা হচ্ছে ।। 

Tags: BurdwanKatwaWestbengal
Previous Post

“শাহজাহানের থেকে খারাপ হাল হবে ভাইপোর,কখন করতে হবে এবং কি করতে হবে আমার জানা আছে” : শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • অনুব্রতের স্টাইলে “চড়াম চড়াম ঢাক বাজানোর” হুমকি দিলেন কাটোয়ার বিজেপি নেতা ; অবশ্য নিশানায় পুলিশ এবং দলেরই একাংশ 
  • “শাহজাহানের থেকে খারাপ হাল হবে ভাইপোর,কখন করতে হবে এবং কি করতে হবে আমার জানা আছে” : শুভেন্দু অধিকারী 
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া ধমকের পর ফের শুরু হল ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন 
  • রাইজিং স্টার্স এশিয়া কাপে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে  বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী ; মাত্র ৫৩ বলে ২৮ টি ছক্কা সহযোগে করলেন ২০৪ রান
  • খ্রিস্টান হলেই হবে “রোগমুক্তি”  ! মিশনারীদের ফাঁদে পা দিয়েও “রোগমুক্তি” না হওয়ায়  চত্তিশগড়ের ১০০ পরিবার  বীতশ্রদ্ধ হয়ে ফের হিন্দু ধর্মে ফিরে এলেন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.