• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“শাহজাহানের থেকে খারাপ হাল হবে ভাইপোর,কখন করতে হবে এবং কি করতে হবে আমার জানা আছে” : শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
November 24, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“শাহজাহানের থেকে খারাপ হাল হবে ভাইপোর,কখন করতে হবে এবং কি করতে হবে আমার জানা আছে” : শুভেন্দু অধিকারী 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ নভেম্বর : সন্দেশখালির “ত্রাস” তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান বর্তমানে জেলে । কিন্তু সেই দলেরই সেকেন্ড ইন কম্যান্ড বলে পরিচিত অভিষেক ব্যানার্জির তার থেকেও আরও খারাপ হাল হবে বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ মঙ্গলবার রিপাবলিক টিভির অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’শাহজাহানের থেকে খারাপ হাল হবে ভাইপোর । সময় কথা বলবে । কখন করতে হবে এবং কি করতে হবে আমার জানা আছে ।’

সংবাদমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন,’ভাইপোকে বেশি গুরুত্ব দেবেন না। ও ডায়মন্ড হারবার থেকে ৭ লাখ ভোটে জিতেছিল, কি করে জিতেছিল মানুষ জানে। ওকে বলুন ফের একবার ডায়মন্ড হারবার থেকে লড়াই করুক। ওর জমানত জব্দ করে দেব ।’ শুভেন্দুর কথায়,’ও আর ওর পিসি বাড়ি থেকে বের হচ্ছে না । ওরা পাড়ার ভেতরেই ঘোরাঘুরি করে । আর আপনারা সাংবাদিকরা গেলে ভাষণ দেয় -“দেখে নেব, মেরে ফেলবো কেটে ফেলবো ; ২০২৯ এর আগে মোদিজি পালিয়ে যাবে, তারপর শুভেন্দু কোথায় যাবে ?” আরে, শুভেন্দু এখানেই থাকবে । মোদিজি কোথাও যাবে না, বিকশিত ভারত করবে । আর আপনাদের কি হাল হয় দেখবেন ।’ 

পুলিশের এনকাউন্টারের প্রসঙ্গে শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন,’এনকাউন্টার হবে । পুলিশকে যদি কেউ গুলি মারে তাহলে পুলিশ তাকে মিঠাই খাওয়াবে না। কিছু কিছু ইস্যুতে আমরা পুলিশের হাত খুলে দিয়েছি ।  মা-বোনেদের সঙ্গে ছেড়ছাড় করলে যা করার তাই কর । আগে এসব ছিল না।’ 

এদিনও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,সিঙ্গুরে ৯৯৭ একর জমিতে অশোক লেল্যান্ডের কারখানা হবে ৷ তিনি জানান, আজও অশোক লেল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে তার ফোনে কথা হয়েছে এবং তিনি জানিয়ে দিয়েছেন কারখানার জন্য জমি তৈরি আছে । তিনি এও জানান, শিক্ষা, শিল্পের পাশাপাশি সনাতনী ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে রাজ্যের বিজেপি সরকার । যেকারনে গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক রূপ দেওয়া এবং শ্রদ্ধালুদের জন্য জার্মান টেন্টের ব্যবস্থা থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী । আগামী দিনে পশ্চিমবঙ্গে পর্যটন বাড়াতে ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন,’২০৪৭ সালে বিকশিত ভারতে সবচেয়ে বড় যোগদান পশ্চিমবঙ্গের থাকবে, একটা মডেল রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করবে ।’

শুভেন্দুর কথায়,’সিপিএম আর তৃণমূল পশ্চিমবঙ্গকে দেশ থেকে আলাদা করার কাজ করেছিল । আর আমাদের সরকার পশ্চিমবঙ্গ কে ভারতের সঙ্গে জোড়ার কাজ করছে ।’। 

Previous Post

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া ধমকের পর ফের শুরু হল ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন 

No Result
View All Result

Recent Posts

  • “শাহজাহানের থেকে খারাপ হাল হবে ভাইপোর,কখন করতে হবে এবং কি করতে হবে আমার জানা আছে” : শুভেন্দু অধিকারী 
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া ধমকের পর ফের শুরু হল ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন 
  • রাইজিং স্টার্স এশিয়া কাপে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে  বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী ; মাত্র ৫৩ বলে ২৮ টি ছক্কা সহযোগে করলেন ২০৪ রান
  • খ্রিস্টান হলেই হবে “রোগমুক্তি”  ! মিশনারীদের ফাঁদে পা দিয়েও “রোগমুক্তি” না হওয়ায়  চত্তিশগড়ের ১০০ পরিবার  বীতশ্রদ্ধ হয়ে ফের হিন্দু ধর্মে ফিরে এলেন 
  • চট্টগ্রামে হিন্দু কলেজ শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.