• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া ধমকের পর ফের শুরু হল ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন 

Eidin by Eidin
November 24, 2026
in বিনোদন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া ধমকের পর ফের শুরু হল ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,২৪ নভেম্বর : গত ২০ নভেম্বর বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই একাধিক সিনেমা হল থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি সরিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে সরব হয় টালিগঞ্জ । আজ মঙ্গলবার নবান্নে স্টুডিওপাড়ার সঙ্গে এনিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রীর সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীজিৎ মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, রুদ্রনীল সেনগুপ্ত  এবং ছিলেন একাধিক প্রডিউসার থেকে ফিল্ম ডিস্ট্রিবিউটর ও সিনেমা হল মালিক । 

বৈঠকের শুরুতেই নিজে থেকে প্রসঙ্গটি তুলে বন্ধ হয়ে যাওয়া হলগুলোতে আজ থেকেই ছবিটি পুনরায় চালু করার কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । সেই সময় প্রিয়া সিনেমা হলের মালিককে কার্যত ধমকের সুরে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন,’আপনি কেন ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন বন্ধ করে দিয়েছেন? এইসব চলবে না, আগের সরকার করেছে বর্তমান সরকার এইসব একদম মেনে নেবে না।’ মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পরই আজ থেকে ফের প্রেক্ষাগৃহে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো চালু হয়েছে বলে খবর । 

পাশাপাশি ভবিষ্যতে যাতে এই প্রকার অচলাবস্থার সৃষ্টি না হয় সেজন্য রাজ্যের সমস্ত মাল্টিপ্লেক্স ও সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । এজন্য একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। বাংলা ভাষার বাদ দিয়ে অন্য ভাষার সিনেমা জোর করে এখানে আনা হলে সেই সিনেমা হলের যিনি মালিক এবং তাঁদের পরিচালনা সমিতির যারা আছেন, তাঁদের কাছে রাজ্য সরকারের চিঠি যাবে। এবং পরবর্তীকালে তাঁদের যদি কোনও সংশোধন না হয়, তাঁদের লাইসেন্স বাতিল হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।। 

Tags: Entertainment NewsSadhak Bamakhapa
Previous Post

রাইজিং স্টার্স এশিয়া কাপে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে  বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী ; মাত্র ৫৩ বলে ২৮ টি ছক্কা সহযোগে করলেন ২০৪ রান

No Result
View All Result

Recent Posts

  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া ধমকের পর ফের শুরু হল ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন 
  • রাইজিং স্টার্স এশিয়া কাপে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে  বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী ; মাত্র ৫৩ বলে ২৮ টি ছক্কা সহযোগে করলেন ২০৪ রান
  • খ্রিস্টান হলেই হবে “রোগমুক্তি”  ! মিশনারীদের ফাঁদে পা দিয়েও “রোগমুক্তি” না হওয়ায়  চত্তিশগড়ের ১০০ পরিবার  বীতশ্রদ্ধ হয়ে ফের হিন্দু ধর্মে ফিরে এলেন 
  • চট্টগ্রামে হিন্দু কলেজ শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার
  • ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিন ঘোষণা করলেন শেখ হাসিনা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.