এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৪ নভেম্বর : বাংলাদেশের চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কান্তা শর্মার অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৷ আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের খুলশী থানার নাছিরাবাদ এলাকায় নিজের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ । তিনি আত্মঘাতী হয়েছেন নাকি তাকে নির্যাতন করে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয় ।
চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন,মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশি তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল জানা যাবে।
কান্তা শর্মা আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। কর্মসূত্রে তাকে নাছিরাবাদ এলাকায় একাই থাকতে হত৷।
