• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ক্যান্সারে আক্রান্ত ১১ মাসের সন্তানের প্রাণ বাঁচাতে তিল তিল করে টাকা জমিয়েছিলেন রাজমিস্ত্রি বাবা, সব হাতিয়ে নিল সাইবার প্রতারকরা 

Eidin by Eidin
November 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ক্যান্সারে আক্রান্ত ১১ মাসের সন্তানের প্রাণ বাঁচাতে তিল তিল করে টাকা জমিয়েছিলেন রাজমিস্ত্রি বাবা, সব হাতিয়ে নিল সাইবার প্রতারকরা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২২ নভেম্বর : ক্যান্সারে আক্রান্ত ১১ মাসের সন্তানের প্রাণ বাঁচাতে তিল তিল করে টাকা জমিয়েছিলেন রাজমিস্ত্রি বাবা । কিন্তু এক লহমায় জমানো সমস্ত টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা । সাইবার প্রতারকরা সর্বশান্ত করে দেওয়ার পর পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা পূর্ণচন্দ্র মেটের এখন কার্যত দিশেহারা অবস্থা । এখন কিভাবে সন্তানের প্রাণ বাঁচাবেন সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি। 

জানা গিয়েছে, আউশগ্রামের বাসিন্দা পূর্ণচন্দ্র মেটের বাড়িতে রয়েছেন স্ত্রী,মা সরস্বতী মেটে এবং ১১ মাস বয়সী শিশুসন্তান রিকু । শিশুটি মাত্র ১১ মাস বয়সেই ক্যান্সারে আক্রান্ত । গত কয়েক মাস ধরে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে ।শিশুটিকে বাঁচাতে দ্রুত বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। কিন্তু এই চিকিৎসার বিপুল খরচ বহন করার সামর্থ্য নেই পেশায় রাজমিস্ত্রি পূর্ণচন্দ্র মেটের । 

জানা গেছে,পরিবারটির অসহায় অবস্থার কথা জানতে পেরে সম্প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার এক যুবক। রিকুর অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে  একটি আবেদনমূলক ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে শিশুটির চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়। অনুদান পাঠানোর সুবিধার্থে দেওয়া হয়েছিল রিকুর বাবার গুগল পে-র কিউআর কোডও। সেই আবেদন দেখে বহু সহৃদয় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। ধীরে ধীরে অ্যাকাউন্টে জমা হয় কয়েক হাজার টাকা। সন্তানের চিকিৎসার জন্য সেটুকুই ছিল পরিবারের একমাত্র ভরসা। 

পূর্ণচন্দ্র মেটে জানান,জনপ্রিয় ইউটিউবার হোসেন মনসুরির নাম উল্লেখ করে একজন শনিবার সকালে তাকে ফোন করে । তার সন্তানের চিকিৎসার জন্য মোটা অঙ্কের আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে ফাঁদে ফেলা হয়। এরপর কৌশলে অ্যাকাউন্ট সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নেয় তারা। কিছু বুঝে ওঠার আগেই অ্যাকাউন্টে চিকিৎসার জন্য জমানো সমস্ত টাকা উধাও হয়ে যায়। 

জানা গেছে,অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে বুঝতে পেরে পূর্ণচন্দ্রর মাথায় আকাশ ভেঙে পড়ে৷ শনিবারই ঘটনার বিবরণ জানিয়ে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন সন্তানকে মারণরোগ থেকে কিভাবে বাঁচাবেন সেটাই বুঝে উঠতে পারছেন না হতদরিদ্র বাবা । গোটা পরিবারটির কার্যত দিশেহারা অবস্থা । অসহায় শিশুটির চিকিৎসার স্বার্থে দ্রুত প্রতারকদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।।

Tags: AushgramBurdwanCiber FraudWestbengal
Previous Post

‘অপারেশন সিঁদূর’-এর সময় ভারতের উত্থানকে দমাতে   পাকিস্তানকে সর্বোতভাবে সাহায্য করেছিল চীন : মার্কিন কংগ্রেসের প্যানেল প্রকাশ্যে আনলো বেইজিংয়ের দ্বিচারিতা 

No Result
View All Result

Recent Posts

  • ক্যান্সারে আক্রান্ত ১১ মাসের সন্তানের প্রাণ বাঁচাতে তিল তিল করে টাকা জমিয়েছিলেন রাজমিস্ত্রি বাবা, সব হাতিয়ে নিল সাইবার প্রতারকরা 
  • ‘অপারেশন সিঁদূর’-এর সময় ভারতের উত্থানকে দমাতে   পাকিস্তানকে সর্বোতভাবে সাহায্য করেছিল চীন : মার্কিন কংগ্রেসের প্যানেল প্রকাশ্যে আনলো বেইজিংয়ের দ্বিচারিতা 
  • হিলিতে হিন্দু সেজে সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে 
  • “সেদেশের হিন্দুরা আমাদের ভাই, আমারেই রক্ত” : বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সারা বিশ্বজুড়ে পথে নামার আহ্বান জানালেন শমীক ভট্টাচার্য 
  • জামাত ইসলামি ও বিএনপির জঙ্গিদের সাথে নিয়ে আজ গভীর রাত থেকে ৬ দিন গোপালগঞ্জে নরসংহার চালাবে বাংলাদেশের সেনাবাহিনী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.