• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভারতে এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মুসলিম নাম বাদ পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 

Eidin by Eidin
November 21, 2026
in আন্তর্জাতিক
ভারতে এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মুসলিম নাম বাদ পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ভারতের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ গেছে । তার মধ্যে রয়েছে মৃত ভোটার,স্থানান্তরিত ভোটার, ডবল বা ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম ভোটার । বিশেষ করে ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মুসলিম নাম বাদ দেওয়ায় চরম উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির । গতকাল রীতিমতো বিবৃতি জারি করে ওই চরমপন্থী ইসলামি সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে । 

সংগঠনটির সেন্ট্রাল পাবলিসিটি সেক্রেটারি এস এম ফারহাদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলে হয়েছে : ভারতের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ভারতের দেশব্যাপী ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটি সতর্ক করেছে যে, এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক যোগ্য মুসলিম ভোটারের ভোটাধিকার এবং নাগরিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং মহাসচিব সিবগাতুল্লাহ আজ, ১৬ নভেম্বর (সোমবার) জারি করা এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেছেন: “বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারতের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া থেকে বাদ পড়াদের মধ্যে মুসলমানদের অনুপাত অস্বাভাবিকভাবে বেশি। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিচার প্রক্রিয়ার পর প্রায় ২৭ লক্ষ ভোটার বাদ পড়েছেন, যাদের প্রায় ৭০ শতাংশই মুসলমান। বৈধ পরিচয়পত্র এবং পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলমানের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এমন অভিযোগও উঠেছে যে, এই প্রক্রিয়া চলাকালীন তাদের অনেককে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ অভিযোগে আটক করা হচ্ছে এবং জোরপূর্বক বাংলাদেশে বিতাড়িত করা হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন।”

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিদ্যমান নির্বাচনী ও সাংবিধানিক কাঠামোর উল্লেখ করে নেতারা জোর দিয়ে বলেন: “ভারতের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ধারা 21(3) অনুসারে, ভারতের নির্বাচন কমিশন (ECI) ভোটার তালিকার বিশেষ সংশোধনের নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে। তবে, একই আইনের ধারা 22 এবং ভোটার নিবন্ধন বিধি, ১৯৬০-এর বিধি 21A অনুসারে, ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দেওয়ার আগে তথ্যের যথাযথ যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের বক্তব্য উপস্থাপনের জন্য যুক্তিসঙ্গত সুযোগ এবং প্রতিষ্ঠিত আইনি পদ্ধতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা আবশ্যক। অধিকন্তু, ভারতের সংবিধানের ১৪ এবং ১৫ অনুচ্ছেদ যথাক্রমে আইনের সামনে সমতার নিশ্চয়তা দেয় এবং ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে। অতএব, কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব করা বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা দেশের সাংবিধানিক নীতির পরিপন্থী।”

বিবৃতিতে ভারতে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যের ব্যাপক চিত্রটিও তুলে ধরা হয়েছে এবং নেতারা উল্লেখ করেছেন: “ভারতে মুসলমানদের নাগরিক ও মৌলিক অধিকার খর্ব করার প্রক্রিয়াটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় ও আইনি পরিকল্পনার অংশ। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের জন্য একটি বৈষম্যমূলক কাঠামো তৈরিতে সহায়তা করেছে। এছাড়াও, ৩৭০ ধারা বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা, ওয়াকফ সম্পত্তি সংশোধন আইন, বিভিন্ন রাজ্য কর্তৃক গরু জবাই ও গরুর মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা, মসজিদ ধ্বংস এবং বুলডোজার ব্যবহার করে মুসলিমদের বাড়ি ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলার মতো পদক্ষেপ ও ব্যবস্থাগুলো মুসলমানদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করেছে। বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াটি এই চলমান বৈষম্যমূলক পদক্ষেপের একটি সুস্পষ্ট প্রকাশ, যা ‘শনাক্ত করো, বাদ দাও এবং বহিষ্কার করো’ নীতিরই প্রতিফলন।”

আরও বলা হয়েছে, নাগরিকদের অধিকার রক্ষার রাষ্ট্রের মৌলিক দায়িত্বের ওপর জোর দিয়ে নেতারা ঘোষণা করেন: “নাগরিকদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্বের প্রশ্নে কোনো সম্প্রদায়কে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা অথবা তাদের সদস্যদের হয়রানির শিকার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

আমরা ভারত সরকারকে জোরালোভাবে আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে ভোটার তালিকা থেকে বৈষম্যমূলকভাবে নাম বাদ দেওয়া বন্ধ করে, প্রকৃত ও যোগ্য ভোটারদের নাম পুনর্বহাল করে এবং বেআইনি আটক ও ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে নির্বাসন বন্ধ করে।”

নেতারা মানবাধিকার নীতি প্রয়োগের ক্ষেত্রে দ্বৈত নীতি পরিহার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য,বাংলাদেশের চরমপন্থী ইসলামি গোষ্ঠীগুলির লক্ষ্য হল পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্ব ভারতের ৭ রাজ্যকে দখল করে “গ্রেটার বাংলাদেশ” বানানো । সেই লক্ষ্যে তারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা,আসাম, মেঘালয় প্রভৃতি সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলিতে দেদার বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটায় । ফলে ওই সমস্ত সীমান্তবর্তী রাজ্যের বহু জেলায় জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে । এমনকি কোথাও কোথায় নিজ দেশেই পলায়ন করতে বাধ্য হচ্ছে হিন্দুরা । কিন্তু এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া এবং তাদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার কারনে বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীগুলি দীর্ঘ মেয়াদি ষড়যন্ত্র ভেস্তে যেতে বসেছে । তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকাতে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য রীতিমতো প্রচার শুরু করে দিয়েছিল। কিন্তু ২০২৬ এর বিধানসভার নির্বাচনে হিন্দু ভোট অনেকাংশে একত্রিত হওয়ায় এবং  ভোটার তালিকা থেকে প্রায় এক কোটি ভুয়া নাম বাদ যাওয়ার তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয় ।। 

Tags: Bangladesh
Previous Post

আমেরিকায় কিশোর পুত্রের সঙ্গে এক সৎ মায়ের এই ঘৃণ্য আচরণ সমগ্র মানবতাকে লজ্জিত করেছে 

No Result
View All Result

Recent Posts

  • ভারতে এসআইআর প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মুসলিম নাম বাদ পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির 
  • আমেরিকায় কিশোর পুত্রের সঙ্গে এক সৎ মায়ের এই ঘৃণ্য আচরণ সমগ্র মানবতাকে লজ্জিত করেছে 
  • সিট নিয়ে ঝামেলার জেরে ট্রেনের মধ্যে মহিলা যাত্রীকে পিটিয়ে মাথা ফাটালো জিআরপি কনস্টেবল ;  ভাইরাল ভিডিও  
  • শেখ হাসিনার প্রত্যাবর্তনের আগেই আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এরাজ্যের বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো 
  • পুলিশের এনকাউন্টারে খতম দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির সঙ্গে যুক্ত পলাতক গ্যাংস্টার, তার বিরুদ্ধে হত্যা-হামলা-ডাকাতিসহ বহু গুরুতর অভিযোগে মামলা রয়েছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.