এইদিন স্পোর্টস নিউজ,১৭ নভেম্বর : ইসরায়েলে হামলা চালিয়ে নৃশংসতার সমস্ত সীমা অতিক্রম করেছিল ফিলিস্তিনি চরমপন্থী গোষ্ঠী হামাস । কিন্তু খেলার মাঠেও হিংসা ? হ্যাঁ…ভারতের বিরুদ্ধে ম্যাচে ফিলিস্তিনের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের এক খেলোয়াড়ের মধ্যে হামাসের এমনই হিংসার ছায়া দেখা গেল । ফিলিস্তিনের ১৯ নম্বর খেলোয়াড় মহম্মদ জামহুর ভারত অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক গাঙ্গতকে দুইবার লাথি মারে, তার হাতের ওপর পা দিয়ে মাড়িয়ে দিয়ে চলে যায় । শেষ পর্যন্ত মহম্মদ জামহুরকে লাল কার্ড দেখায় রেফারি । যদিও ফিলিস্তিনের অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ ইউসেফ শারবাজি তার দলের এক খেলোয়াড়ের এই প্রকার ন্যাক্কারজনক আচরণের জন্য ভারতের কাছে ক্ষমা চেয়েছেন ।
কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ম্যাচে ভারত আজ মঙ্গলবার ফিলিস্তিনকে ৪-১ গোলে পরাজিত করেছে। কামগৌহাও দৌঙ্গেল প্রথমে গোল করেন, ফিলিস্তিন পেনাল্টি থেকে সমতা ফেরায়, কিন্তু দশম মিনিটে মহম্মদ জামহুর লাল কার্ড পাওয়ায় তাদের খেলোয়াড় সংখ্যা দশে নেমে আসে; প্রথমার্ধের বিরতিতে প্রবল বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং স্কোর তখন ১-১। দ্বিতীয়ার্ধে মুকুন্দ নিংথৌজাম, অধিনায়ক দাল্লালমুওন গাংতে এবং জোরামদিনথারা লালহুনমাউইয়ার গোলে ভারত জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে ভারত তিন জয় থেকে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে উঠে এসেছে এবং পরবর্তী মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছে। বিভিন্ন পোস্টে ফিলিস্তিনের ১৯ নম্বর খেলোয়াড়ের ভারতীয় অধিনায়ক গাঙ্গতকে প্রতি করা আগ্রাসী এবং বর্ণবাদী অঙ্গভঙ্গির নিন্দা জানানো হয়েছে এবং এর তদন্তের দাবি জানানো হয়েছে।।
