• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিদেশি তরুনী পর্যটককে “চুমু খেতে” চেয়েছিল আবরার খান, গ্রেপ্তার করে ‘প্রেমের নেশা’ ছাড়াল রাজস্থানের উদয়পুরের পুলিশ 

Eidin by Eidin
November 17, 2026
in দেশ
বিদেশি তরুনী পর্যটককে “চুমু খেতে” চেয়েছিল আবরার খান, গ্রেপ্তার করে ‘প্রেমের নেশা’ ছাড়াল রাজস্থানের উদয়পুরের পুলিশ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,১৭ নভেম্বর : বিদেশি পর্যটকদের সঙ্গে অশালীন আচরণের জন্য রাজস্থানের উদয়পুরের বাসিন্দা আবরার খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । এক বিদেশি তরুনী পর্যটক লাইভ ভিডিও করার সময় আবরার খান তার কাছে গিয়ে ‘ঠোঁটে চুমু’ দেওয়ার জন্য বারবার পীড়াপীড়ি করে । তরুনী তার এই অশ্লীল আবদার প্রতিবারই প্রত্যাখ্যান করে । পরে তরুনী ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে নিমেষে ভাইরাল হয়ে যায় । অনেকে রাজস্থান পুলিশককে ভিডিওতে ট্যাগ করে । এরপর নড়েচড়ে বসে পুলিশ । পুলিশ আবরার খান নামে ওই ব্যক্তিকে পাকড়াও করে তার একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে । যেখানে আবরার খানকে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে দেখা যায় এবং বিশেষ করে বিদেশী মহিলা পর্যটকদের দিকে আর কুনজরে না দেখার জন্য অঙ্গীকার করতে শোনা যায় । 

ভিডিওটির সাথে উদয়পুর পুলিশ লিখেছে,’এক বিদেশি মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সুরজপোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ চলছে।পর্যটকদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদাহানির ঘটনায় যারা হস্তক্ষেপ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য,ভারতে সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য থাকা সত্ত্বেও এই সমস্ত নরপশুদের কারনে নিরাপত্তার অভাবে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য কম । ২০২৫ সালে মাত্র ২০.১ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটককে (অনিবাসী ভারতীয় সহ) আকর্ষণ করেছে, যেখানে স্পেনের ক্ষেত্রে এই সংখ্যা ৯৬.৮ মিলিয়ন। ভারতের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ৫.২২% এবং এটি ৮৪.৬ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি করে। স্পেনে, এটি জিডিপির ১২.৬% অবদান রাখে।

পর্যটনকে যদি ভারতের জন্য কর্মসংস্থান সৃষ্টির চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম হতে হয়, তবে পর্যটকদের নিরাপত্তা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে । আর এটাই দেশের নিরাপত্তা বাহিনীর জন্য একটা কঠিন চ্যালেঞ্জ ।। 

Tags: RajastanUdaypur
Previous Post

হলিউড তারকার ২৮ বছর বয়সী অভিনেতা ছেলে ডাডেন স্মিথের সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির প্রেম

No Result
View All Result

Recent Posts

  • বিদেশি তরুনী পর্যটককে “চুমু খেতে” চেয়েছিল আবরার খান, গ্রেপ্তার করে ‘প্রেমের নেশা’ ছাড়াল রাজস্থানের উদয়পুরের পুলিশ 
  • হলিউড তারকার ২৮ বছর বয়সী অভিনেতা ছেলে ডাডেন স্মিথের সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির প্রেম
  • মানিকচকে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন 
  • কামসিকাষ্টকম্ : ভগবান নরসিংহের একটি অত্যন্ত পবিত্র ও জনপ্রিয় স্তোত্র
  • পাঞ্জাবের পুলিশ কর্মকর্তা বিনোদ কুমারের হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আইএসআই-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.