এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৬ নভেম্বর : ফের বাংলাদেশে খুন হয়ে গেল এক হিন্দু যুবক।এবারে গোপালগঞ্জে বাবুল বিশ্বাস (৪২) নামে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে জানা গেছে । ভুল করে একটি বাড়িতে ঢুকে পড়ায় তাকে ঘিরে ধরে পিটিয়ে মেরে ফেলা হয়। আজ সোমবার (১৬ নভেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবুল বিশ্বাসের বাড়ি জেলার কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের একটি বাড়িতে ভুল করে ঢুকে পড়েছিলেন বাবুল । বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। সেই সময় বাবুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে ফেলে । শুরু হয় এলোপাথাড়ি মারধর । গুরুতর আহত হন বাবুল। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম৷ তিনি জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে ।।
