• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মোদীর কুটনীতির তল খুঁজে পাচ্ছে না বাংলাদেশের তাবড় বিশেষজ্ঞরা ; হাসিনার প্রত্যাবর্তনের আগেই ক্রমশ অশান্ত হয়ে উঠছে দেশটি, বেড়েছে কুটনৈতিক তৎপরতা 

Eidin by Eidin
November 15, 2026
in রকমারি খবর
মোদীর কুটনীতির তল খুঁজে পাচ্ছে না বাংলাদেশের তাবড় বিশেষজ্ঞরা ; হাসিনার প্রত্যাবর্তনের আগেই ক্রমশ অশান্ত হয়ে উঠছে দেশটি, বেড়েছে কুটনৈতিক তৎপরতা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ডিসেম্বরে সগর্বে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা । এখন থেকেই তার আভাস মিলছে । আজ রবিবার বাংলাদেশের জেলায় জেলায় হাসিনার দল।আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রাস্তায় বেরিয়ে এসেছে ৷ বর্তমান শাসকদল বিএনপির কার্যালয়গুলি বেছে বেছে নিশানা করছে তারা । আজ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা । এদিকে কয়েকদিন ধরেই বাংলাদেশের ঢাকায় চরম কুটনৈতিক তৎপরতা চলছে ৷ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কি “খেলা” খেলছেন সেটা বাংলাদেশের বিশেষজ্ঞরা ভেবে কুলকিনারা পাচ্ছে না । তবে ডিসেম্বরে সেদেশে বড় যে কিছু একটা ঘটতে চলেছে সেটা তাদের কথায় স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে । 

বাংলাদেশের ভূ-রাজনৈতিক বিশ্লেষক মামুনুর রশিদ তার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,ডিসেম্বরেই কি বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির সমীকরণ? পর্দার আড়ালে দিল্লি-ওয়াশিংটনের রুদ্ধদ্বার ছক!

জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে নতুন মেরুকরণ তৈরি হয়েছে, আগামী ডিসেম্বরে কি তাতে বড় কোনো ধাক্কা লাগতে যাচ্ছে? ঢাকার কূটনৈতিক পাড়ায় সাম্প্রতিক নজিরবিহীন তৎপরতা জনমনে তৈরি করেছে এক গভীর রহস্য।

গত ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) বারিধারার ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর রুদ্ধদ্বার বৈঠক, আর ঠিক তার পরপরই প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আকস্মিক ঢাকা সফর—সব মিলিয়ে যেন এক বড় কোনো রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস!

তিনি লিখেছেন,গত ছয়-সাত মাসে দেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদদের দরজায় দীনেশ ত্রিবেদীর নজিরবিহীন দৌড়ঝাঁপ কারও নজর এড়ায়নি। ভেতর থেকেই কি কেউ তাঁকে এই অবাধ প্রবেশাধিকার করে দিচ্ছে? অন্যদিকে, ওয়াশিংটনের প্রভাববলয় ধরে রাখতে মরিয়া ব্রেন্ট ক্রিস্টেনসেন। দৃশ্যত ঢাকায় এখন ভারত ও আমেরিকার মধ্যে নিজেদের ফায়দা লোটার এক অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়েছে।

প্রশ্ন হলো—এই স্নায়ুযুদ্ধে শেষ হাসি কে হাসবেন? ব্রেন্ট ক্রিস্টেনসেন, নাকি দীনেশ ত্রিবেদী? নাকি পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার গুঞ্জনকে সামনে রেখে দিল্লি ও ওয়াশিংটন যৌথভাবেই নিজেদের হারানো স্বার্থ উদ্ধার করবে?

তার বিশ্লেষণ হল, বৈশ্বিক ভূ-রাজনীতির হিসাবটাও এখানে অত্যন্ত জটিল। চীনকে ঠেকাতে ওয়াশিংটন যদি দিল্লির পুরনো আধিপত্যকে ফিরিয়ে আনার পথে হাঁটে, তবে চীন, তুরস্ক কিংবা পাকিস্তান কি হাত গুটিয়ে বসে থাকবে? এতে বরং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র নিজেই তার কৌশলগত অবস্থান হারাতে পারে।তবে দিনশেষে একটি নির্মম সত্য আমাদের মনে রাখতে হবে—দিল্লি কিংবা ওয়াশিংটন, কেউই বাংলাদেশের স্বার্থ উদ্ধার করতে আসেনি; প্রত্যেকেই এসেছে নিজ নিজ ভূ-রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে। চব্বিশের রক্তক্ষয়ী বিপ্লবের পর এই পরাশক্তিগুলোর কূটনৈতিক দাবা খেলায় বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে মোড় নেবে, সেদিকেই এখন তাকিয়ে পুরো দেশ।

পরে অন্য একটা পোস্টে তিনি লিখেছেন,এবার বাংলাদেশে-পাকিস্তান-ভারত কূটনৈতিক বোঝাপড়া।  ঢাকার কূটনৈতিক অঙ্গনে হঠাৎ করেই বইছে নতুন গুঞ্জনের হাওয়া! ডিসেম্বরকে কেন্দ্র করে চার দেশের ইন্টেলিজেন্স এর যেন খেলা চলছে। ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে ঘটে গেছে এক নজিরবিহীন ও রহস্যময় ঘটনা, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ৩০ অক্টোবর ভোরে কুর্মিটোলা গলফ ক্লাবে এক সংক্ষিপ্ত ও গোপন বৈঠকে মিলিত হন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং পাকিস্তানের প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার মুহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী।

সূত্রমতে, সেদিন সকাল ৭টায় নিয়মিত গলফ খেলার উদ্দেশ্যে ক্লাবে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী। ঠিক তার ১০ মিনিট পর, সকাল ৭টা ১০ মিনিটে সেখানে হাজির হন পাকিস্তানি সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার ইমরান ইউসুফ। এরপরই শুরু হয় দুই বৈরী দেশের প্রতিনিধির প্রায় ১০ মিনিটের এক রুদ্ধশ্বাস সংক্ষিপ্ত আলোচনা। চমকের এখানেই শেষ নয়! প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এই আলোচনার একপর্যায়ে তাদের সাথে যোগ দেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) একজন কর্মকর্তাও।

কূটনৈতিক মহলে ‘গলফ ডিপ্লোম্যাসি’ হিসেবে পরিচিত এই সাক্ষাতে ঠিক কী নিয়ে কথা হয়েছে, তা এখনো সম্পূর্ণ অজানা। যদিও বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবুও তিন দেশের প্রতিনিধিদের এই আকস্মিক উপস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এদিকে শ্লোগান তোলা হচ্ছে, “ভয় করিনা বুলেট বোমা/আমরা সবাই মুজিব সেনা” এবং “শেখ হাসিনা আসবে/বাংলাদেশ ফের হাসবে”৷ সশস্ত্র অবস্থায় রাজপথে নেমে এক সমস্ত শ্লোগান দিচ্ছে আওয়ামী লিগের কর্মীরা ।। 

Previous Post

নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে একদিনের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল ভারত

No Result
View All Result

Recent Posts

  • মোদীর কুটনীতির তল খুঁজে পাচ্ছে না বাংলাদেশের তাবড় বিশেষজ্ঞরা ; হাসিনার প্রত্যাবর্তনের আগেই ক্রমশ অশান্ত হয়ে উঠছে দেশটি, বেড়েছে কুটনৈতিক তৎপরতা 
  • নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে একদিনের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল ভারত
  • মামলা থেকে বাঁচতে কংগ্রেস নেতার কাছে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠল কাটোয়ার বিজেপি নেতা বিরুদ্ধে 
  • “সকালে জমা বিকেলে খরচ” : বোলপুরে পুলিশকে গুলি চালানো দুষ্কৃতী রতন শেখ এনকাউন্টারে খতম 
  • দেশদ্রোহীতা আর ধর্মান্তকরণ বরদাস্ত করা হবে না : কলকাতার খ্রিস্টান মিশনারী দুটি স্কুল ও কলেজকে সতর্ক করে দিলেন শমীক ভট্টাচার্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.