• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“সকালে জমা বিকেলে খরচ” : বোলপুরে পুলিশকে গুলি চালানো দুষ্কৃতী রতন শেখ এনকাউন্টারে খতম 

Eidin by Eidin
November 15, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“সকালে জমা বিকেলে খরচ” : বোলপুরে পুলিশকে গুলি চালানো দুষ্কৃতী রতন শেখ এনকাউন্টারে খতম 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৫ নভেম্বর : নারী নির্যাতন বন্ধ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন : “সকালে জমা করব । আর বিকেলে খরচ করে দেবো ।” মুখ্যমন্ত্রীর সেই বার্তা অক্ষরে অক্ষরে পালন করছে পশ্চিমবঙ্গ পুলিশ । ফের “সকালে জমা করে বিকেলে খরচ” করে দেওয়া হল এক পলাতক দুষ্কৃতীকে । এবারে বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতন থানার পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখকে (৩৭) এনকাউন্টারে খতম করে দিল পুলিশ । সন্ধ্যার দিকে রতন শেখকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে বোলপুর মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । এনিয়ে রাজ্যে পুলিশের এটি পঞ্চম এনকাউন্টারের ঘটনা । 

বীরভূমের নানুর থানার সাঁতরা গ্রামের বাসিন্দা মৃত আজাদ শেখের ছেলে রতন শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে “নটোরিয়াস ক্রিমিনাল” বলে অবিহিত করেন । বর্ধমানে চিকিৎসাধীন পুলিশ কর্মীর স্বাস্থ্যের খবর নিতে এসে মুখ্যমন্ত্রী আরও জানান রতন শেখের বিরুদ্ধে অন্তত তিন ডজন মামলা রয়েছে । 

ওই সমস্ত মামলার ভিত্তিতেই গত শুক্রবার তাকে ধরতে গিয়েছিলেন শান্তিনিকেতন থানার অন্তর্গত প্রান্তিক ফাঁড়ির কনস্টেবল বিশ্বজিৎ দাস ও একজন সাব ইনস্পেকটর । তারা বোলপুর-নানুর সড়কে শান্তিনিকেতনের লায়েক বাজারের ভাঙা মিলের পাশে একটি চায়ের দোকানে আসতেই ওই দুষ্কৃতী আচমকা একটা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় । একটি গুলি বিশ্বজিৎ দাসের বাম হাঁটুতে এসে লাগে । পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । 

এদিকে ঘটনার পর থেকেই চম্পট দেয় রতন শেখ । পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছিল । ঘটনার পর থেকেই রতনের খোঁজে বোলপুর, কীর্ণাহার, নানুর ও শান্তিনিকেতন থানার পুলিশ তল্লাশি চালাচ্ছিল পুলিশ । বাসস্ট্যান্ড, রেলস্টেশন, জাতীয় সড়ক ও হোটেলগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। অবশেষে বর্ধমান শহরের নবাবহাটে তার হদিশ মেলে। জানা গেছে,গ্রেপ্তারের পর রতন শেখকে ঘটনার পুনর্নির্মাণের জন্য শান্তিনিকেতনের লায়েক বাজারের ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, সেখানে পালানোর চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় রতন শেখের । পুলিশ সূত্রে খবর, রতনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদক কারবার-সহ কয়েক ডজন মামলা রয়েছে।।

Tags: BirbhumEncounterWestbengal
Previous Post

দেশদ্রোহীতা আর ধর্মান্তকরণ বরদাস্ত করা হবে না : কলকাতার খ্রিস্টান মিশনারী দুটি স্কুল ও কলেজকে সতর্ক করে দিলেন শমীক ভট্টাচার্য 

No Result
View All Result

Recent Posts

  • “সকালে জমা বিকেলে খরচ” : বোলপুরে পুলিশকে গুলি চালানো দুষ্কৃতী রতন শেখ এনকাউন্টারে খতম 
  • দেশদ্রোহীতা আর ধর্মান্তকরণ বরদাস্ত করা হবে না : কলকাতার খ্রিস্টান মিশনারী দুটি স্কুল ও কলেজকে সতর্ক করে দিলেন শমীক ভট্টাচার্য 
  • মুক্তির দশম দিনেই ১,২০০ কোটি টাকা আয় করেছে ‘রামায়ণ’ 
  • নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও ভারতের ব্যাটিংয়ে ধস ; ২০৯ রানে অল আউট 
  • ভারতীয় গরু পাচার বন্ধ, মার্কিন গোমাংস কিনছে বাংলাদেশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.