• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 

Eidin by Eidin
November 14, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৪ নভেম্বর : নিজের খুড়তুতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক যুবকের । পরিবার এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়৷ তরুনীর অন্যত্র বিয়ে দিয়ে দেয় পরিবার । বিয়ের পরেও খুড়তুতো দাদার সঙ্গে পরকীয়া চালিয়ে যাচ্ছিল তরুনী । শেষে যুগল পালিয়ে বিয়ে করে । সম্প্রতি তারা বাড়ি ফিরে আসে । আর তা নিয়ে অশান্তির জেরে খুড়তুতো বোনের দাদাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল যুবকের বাবা মায়ের বিরুদ্ধে  । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কালীগঞ্জ এলাকায় । পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে । 

জানা গেছে,আরামডাঙা গ্রামের বাসিন্দা আশিক শেখের সঙ্গে তার খুড়তুতো বোন নার্গিস খাতুনের প্রেমের সম্পর্ক ছিল । তবে তাদের এই সম্পর্ক মেনে নেয়নি দু’জনের পরিবার৷ নার্গিসের পরিবার তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়  । কিন্তু বিয়ের পর প্রেমিক খুড়তুতো দাদা আশিক শেখের সঙ্গে পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন নার্গিস । এনিয়ে দুই পরিবারের মধ্যে বিস্তর ঝামেলাও হয় । তারই মাঝে একদিন যুগল কোথায় পালিয়ে যায় । বছর খানেক তারা বেপাত্তা ছিলেন । তার মাঝেই তাদের একটি কন্যাসন্তানের জন্মও হয় । 

জানা গেছে,দীর্ঘদিন বেপাত্তা থাকার পর সম্প্রতি সন্তানকে নিয়ে আরামডাঙা গ্রামে ফিরে আসে যুগল । কিন্তু আশিকের বাবা মফিজুল শেখ নিজের ভাইঝিকে পুত্রবধূ হিসাবে মেনে নিতে অস্বীকার করেন । বৃহস্পতিবার রাতে আশিক সন্ত্রীক নিজের বাড়ি ঢোকার চেষ্টা করলে বাবা-মায়ের বিরোধের মুখে পড়ে ৷ শেষে গ্রামের প্রভাবশালীদের উপস্থিতিতে সালিসি সভা বসানো হয় । সেই সময় আশিক ও তার বাবা মফিজুলের মধ্যে তুমুল বাকবিতন্ডা বাধে । সামাল দিতে যান নার্গিসের দাদা রাহিদুল শেখ। সেই সময় মফিজুল শেখ ও তাঁর স্ত্রী বেলু খাতুন তাকে এলোপাথাড়ি পেটাতে শুরু করে বলে অভিযোগ । খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য  কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ । 

পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে । তবে মূল অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।।

Previous Post

গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 

No Result
View All Result

Recent Posts

  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের মৃত্যু 
  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.