এইদিন স্পোর্টস নিউজ,১৪ নভেম্বর : মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কেরালার ১৯ বছর বয়সী এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। মনোরমা নিউজ জানিয়েছে, মৃত যুবকের নাম শালমিন সাজি, তিনি কান্নুরের পানুর জেলার ভাল্লাঙ্গাদ গ্রামের বাসিন্দা। তিনি ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর বিভাগে নির্বাচিত প্রার্থী ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে,গতকাল রাত প্রায় ৮টার দিকে ভাল্লাঙ্গাদ গ্রামের মোকেরির মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় শালমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বন্ধুরা ও স্থানীয়রা তাকে দ্রুত থালাসেরির ইন্দিরা গান্ধী কো-অপারেটিভ হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়েই ওই তরুনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি থালাসেরি জেনারেল হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহটি বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং বিকেল ৪টায় দাহ করা হবে। শালমিন হলেন সজীব ও জিমিশার ছেলে। তার বোন শানভিয়া।।
তথ্যসূত্র ও ছবি সৌজন্যে মনোরমা নিউজ ।
