এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৪ নভেম্বর : পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল বাংলাদেশ জামাত ইসলামির এক নেতা । ধরা পড়ার পর ক্ষিপ্ত জনতা তাকে বেদম পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয় । বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীর ঘটনা । ওই গুনধর জামাত ইসলামি নেতার নাম বাবুল মিয়া (৪৫) । শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় বাবুল মিয়ার প্রেমিকার বাড়ির একটি ঘর থেকে তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পাওয়া গেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ।
জানা গেছে, পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকার শাহজাহান মিয়ার ছেলে বাবুল মিয়া চার সন্তানের জনক। একই এলাকার চা বিক্রেতা আজিজ মিয়ার স্ত্রীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক রয়েছে । আজিজের অনপুস্থিতির সুযোগে প্রায়ই তার বাড়িতে চলে যেত বাবুল মিয়া । বিষয়টি জানাজানি হতেই তাকে হাতেনাতে ধরার জন্য তক্কেতক্কে ছিল আশপাশের লোকজন । এরপর শুক্রবার রাতে আজিজ বাড়িতে না থাকার সুযোগে চুপিচুপি তার বাড়িতে ঢুকে পড়ে বাবুল মিয়া । বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলে । কয়েকজন ঘরে ঢুকলে বাবুলকে ওই মহিলার সঙ্গে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় প্রেমালাপ করতে দেখে৷
জানা গেছে,ওই দৃশ্য দেখে উত্তেজিত জনতা বাবুল মিয়াকে ওই অবস্থাতেই বাইরে টেনে বের করে বেদম পেটাতে শুরু করে । খবর পেয়ে স্থানীয় তারাকান্দি থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় । তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান,মারধরে অল্পবিস্তর জখম হয় ওই ব্যক্তি । তাকে প্রথমে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় । পরে তাকে থানায় পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছে ওই জামাত ইসলামি নেতা ।।
