এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ নভেম্বর : কলকাতার কসবার টেগোর পার্কে একটি শিবমন্দির দখল করে গোডাউন সম্প্রসারণের অভিযোগ উঠেছে এক নামী বিরিয়ানি সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ শুধু তাইই নয়,আশপাশের ফুটপাত দখল করে রান্নাঘর এবং বিভিন্ন সামগ্রীর গোডাউন থেকে শুরু করে শৌচাগার বানানো হয়েছে বলে অভিযোগ । “দ্য বেঙ্গল আউল” ফেসবুক লাইভে (https://www. facebook.com/share/v/1NRoipfqcj/) এসে জানিয়েছে, কলকাতার টেগোর পার্ক এলাকায় আরসালান বিরিয়ানি কর্তৃপক্ষ যেভাবে একটি মন্দিরের জায়গা দখল করে গোডাউন বানিয়েছে, তা চরম ধৃষ্টতা! শুধু দখলই নয়, মন্দিরের কাঠামোর ওপরেই অবৈধ নির্মাণ চালিয়ে সেখানকার শিবলিঙ্গটি পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে তৈরি হয়েছে এদের বিশাল কিচেন ও গোডাউন।তৃণমূল কংগ্রেসের আমলে প্রশাসনিক প্রশ্রয়ে এরা যেন গোটা এলাকাটাকেই নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলে। অথচ সবচেয়ে লজ্জার ও পরিতাপের বিষয় হলো, হিন্দুরা, যাদের ধর্মীয় অনুভূতিতে এমন চরম আঘাত হানা হয়েছে, তারাই কোনো প্রতিবাদ না করে দিনের পর দিন এই দোকান থেকে বিরিয়ানি কিনে উদরপূর্তি করে চলেছে! স্বার্থপরতা ও আত্মবিস্মৃতির এর চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে? আরও বলা হয়েছে,মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী Suvendu Adhikari মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি শীঘ্রই এই ধৃষ্টতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এনিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, মন্দির হোক বা অন্য কিছু। জায়গা দখল করে কোনওকিছু করা যাবে না। দখল করা জমি মুক্ত করা হবে। এর জন্য বুলডোজার চালানো উচিত বলেও মনে করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেন,’এই ধরনের যা যা বেদখল হয়েছে, মন্দির হোক বা অন্য কিছু হোক। জমি দখল করে থাকলে তা মুক্ত হবে। অবশ্যই বুলডোজার চলা উচিত।’
উল্লেখ্য, এর আগেও ওই বিরিয়ানি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছিল।চলতি বছরের এপ্রিল-মে মাসে পার্ক স্ট্রিট এলাকার ওই সংস্থার রেস্তরাঁর বেআইনি ভেঙে ফেলে কলকাতা পুরসভা। এবার কসবায় ওই সংস্থার বিরুদ্দে একটা আস্ত শিবমন্দির সহ আশপাশের ফুটপাত দখল করে গোডাউন নির্মাণের অভিযোগ উঠেছে ।।
