ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুটনীতির কোনো কুলকিনারা করতে পারছে না পশ্চিমা দেশগুলো ! একই অবস্থা চীনের । তাই দেশটি এখন মোদীর কূটনৈতিক পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে। চীন নীরবে মোদীর প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। ভারত স্থবির নয়; চীন নিজস্ব এক নতুন “খেলা” তৈরি করছে বলে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হচ্ছে।
পশ্চিমা দেশগুলো আকছার বলে থাকে যে আমেরিকা, রাশিয়া, চীন, পাকিস্তান ও বাংলাদেশের মাঝে আটকে আছে ভারত। কিন্তু চীনা গবেষকরা অন্য কিছু দেখছেন। ভারত অন্য দেশের “খেলা” খেলা বন্ধ করে দিয়েছে। তাই তারা নিজেদের “খেলা” তৈরির উপলব্ধি করছে এখন ।
ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে তা পরিশোধন করে ইউরোপে ডিজেল বিক্রি করে কোটি কোটি ডলার মুনাফা করছে । একই সময়ে, দেশটি অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। একই সপ্তাহে সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে চীনের সঙ্গেও আলোচনা করছে । সেই সাথে
ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ফিলিস্তিনকে সমর্থনও করে ভারত । মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ ইরান ও সৌদি আরবের সঙ্গেও স্বাভাবিক সম্পর্ক । আর এখানেই পশ্চিমা দেশগুলোর চিন্তাভাবনা স্থবির হয়ে যাচ্ছে । কিন্তু ভারতের এই কুটনীতিকে গভীরভাবে উপলব্ধি করতে এসবের ওপর কড়া নজর রাখছে ।
মার্কো রুবিও যখন ভারতে এসেছিলেন, তিনি চা পান করতে দিল্লিতে আসেননি। তিনি সোজা গুজরাটের জামনগরে চলে গিয়েছিলেন। এর পেছনের বার্তাটি ছিল খুবই সহজ —নিজের দেশে ডিজেল সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে; এর আরেকটি উদ্দেশ্য ছিল । আর সেটা হল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সাহায্য করা । কিন্তু ভারত কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষপাতী নয় । তাই এই বিষয়ে রুবিও-কে খালি হাতে ফিরতে হয়েছে ।
ভারত এখন কোনো চাপের কাছে মাথানত করে না । ভারতের ওপর পুরোনো সেই চাপ সৃষ্টিকারী প্রভাবের এখন অবসান ঘটেছে। এসব দেখে চীন এখন স্বীকার করছে যে তারা ভারতকে আর উপেক্ষা করতে পারবে না। গালওয়ান অচলাবস্থার পর ভারত যে পদক্ষেপগুলো নিয়েছে, চীন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে । অরুনাচল প্রদেশে চীনের সামরিক পদক্ষেপের জবাবে ভারতও তার সামরিক শক্তি বাড়িয়েছে। রেকর্ড গতিতে সড়ক ও টানেল নির্মাণ করা হয়েছে। ভারত আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের মাধ্যমে মালাক্কা প্রণালীতে শান্তিপূর্ণভাবে তার কৌশলগত প্রভাবও বিস্তার করেছে।
ভারত কোনো আনুষ্ঠানিক সামরিক জোটে নেই। কোনো দেশের ওপর নির্ভর করার প্রয়োজনও নেই। কিন্তু প্রতিটি পদক্ষেপই সুচিন্তিত এবং নিখুঁতভাবে বাস্তবায়িত করছে মোদী সরকার য। যেখানে পশ্চিমা দেশগুলো এখনও সেই পুরোনো চিন্তাধারায় আটকে আছে যে, ভারতকে একটি পক্ষ বেছে নিতে হবে।কিন্তু ভারত কোনো পক্ষ নিতে অস্বীকার করছে এবং চীন খতিয়ে দেখছে কীভাবে ভারত তার নিজস্ব পথ তৈরি করে নিচ্ছে ।
ভারতের কুটনীতির এই পার্থক্যটি এখন চীনের গবেষণা পত্রগুলিতে উল্লেখ করা শুরু হয়েছে।
ভারত স্থবির নয়। এটি একই সাথে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় রয়েছে। কিন্তু বিদেশি চাপের কাছে নতি স্বীকার করে নিজের দেশের স্বার্থ বিঘ্নিত করে,এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না । উভয় পক্ষই এখন বিষয়টি লক্ষ্য করতে শুরু করেছে !

