• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রায়গঞ্জে ১৩ বছরের কিশোরীকে যৌন নিগ্রহ খুনে অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ 

Eidin by Eidin
November 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
রায়গঞ্জে ১৩ বছরের কিশোরীকে যৌন নিগ্রহ খুনে অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,০৯ নভেম্বর : রাজ্যে ফের এনকাউন্টারের ঘটনা ঘটল। এবারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আব্দুলঘাটার ১৩ বছরের কিশোরীকে যৌন নিগ্রহ করে হত্যার ঘটনার মূল অভিযুক্তকে এনকাউন্টার করে খতম করল পুলিশ । পুলিশ সূত্রে খবর,মৃতের নাম দিলীপ রায় । তার বিরুদ্ধে আগেও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল বলে জানা গেছে । রাজ্যে পালাবদলের পর এনিয়ে চতুর্থ এনকাউন্টারের ঘটনা ঘটল। 

পুলিশ সূত্রে জানা গেছে, এনকাউন্টারের ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্ত এলাকায়। পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছিল আব্দুলঘাটা কান্ডের মূল অভিযুক্ত । পুলিশ তার পিছু ধাওয়া করলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । তার মধ্যে কয়েকটি গুলি পুলিশের গাড়ির গায়ে ও টায়ারে এসে লাগে । পুলিশ পালটা গুলি চলালে অভিযুক্ত ব্যক্তি গুলিবিদ্ধ হয় । এরপর তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । 

উল্লেখ্য,রায়গঞ্জের বোগ্রাম রাইপাড়ার ১২ বছর ৮ মাস বয়সী ওই কিশোরী  ৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল রায়গঞ্জ শহরে বস্ত্র বিতরণ শিবিরে নিজের পোশাক আনার জন্য । তারপর সে আর বাড়ি ফেরেনি।অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শেষ পর্যন্ত নিখোঁজ হওয়ার ৩ দিন পর নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের কুলিক নদীর কাছে আব্দুলঘাটার জঙ্গল থেকে ওই কিশোরীর পচাগলা, ক্ষতবিক্ষত নগ্ন মৃতদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে,ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল অভিযুক্তকে চিহ্নিত করে । তদন্তকারীরা গোপন সূত্রে খবর পান যে, ধরা পড়ার ভয়ে ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ-বিহার সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তার পিছু ধাওয়া করে এবং এনকাউন্টারে মৃত্যু হয় তার ।। 

Previous Post

কানপুর-প্রয়াগরাজ মহাসড়কের কাছে জাতীয় পর্যায়ের মহিলা বক্সারের মৃতদেহ উদ্ধার, বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুললো পরিবার

No Result
View All Result

Recent Posts

  • রায়গঞ্জে ১৩ বছরের কিশোরীকে যৌন নিগ্রহ খুনে অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ 
  • কানপুর-প্রয়াগরাজ মহাসড়কের কাছে জাতীয় পর্যায়ের মহিলা বক্সারের মৃতদেহ উদ্ধার, বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুললো পরিবার
  • ভূয়ো ডাক্তার চিহ্নিত করতে বড়সড় অভিযানে নামতে চলেছে  শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার  
  • অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে তিন উইকেটে হারিয়েছে পাকিস্তান
  • আজও প্রাচীন বটবৃক্ষের নিচে পূজিতা হন কাটোয়ার কুরচিগ্ৰামের মা ন’ঠাকরুন ; অমাবস্যা শুরুর পর প্রতিমা গড়া,চক্ষুদান সম্পন্ন করতে হয়,সূর্যোদয়ের আগে ভোর রাতে দেবীকে নিরঞ্জন দেওয়াই রীতি  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.