• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মন্তেশ্বরে পঞ্চায়েতের তৃণমূলের  সদস্য আবুল কাসেম শেখের গোয়াল ঘর থেকে ৪ তাজা বোম ও তিনটি কার্তুজ উদ্ধার ; তবে টের পেয়ে পুলিশ যাওয়ার আগেই পরিবার নিয়ে চম্পট দিয়েছে সে

Eidin by Eidin
November 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মন্তেশ্বরে পঞ্চায়েতের তৃণমূলের  সদস্য আবুল কাসেম শেখের গোয়াল ঘর থেকে ৪ তাজা বোম ও তিনটি কার্তুজ উদ্ধার ; তবে টের পেয়ে পুলিশ যাওয়ার আগেই পরিবার নিয়ে চম্পট দিয়েছে সে
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৮ নভেম্বর : রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসতেই মাদক আর বোমা- বন্দুকের সংস্কৃতি থেকে বের করে আনতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ । প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জেলায় মাদকের পাশাপাশি গুলি-বোমা উদ্ধার হচ্ছে এবং যুক্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার । এবারে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বামুন পাড়া পঞ্চায়েতের তৃণমূলের সদস্যের গোয়াল ঘর থেকে চারটি তাজা বোমা ও তিনটি কার্তুজ উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ৷ জানা গেছে,ওই পঞ্চায়েত সদস্যের নাম আবুল কাসেম শেখ । তার বাড়ি মন্তেশ্বর ব্লকের বামুন পাড়া অঞ্চলের শাহজাদপুর গ্রামে । তবে পুলিশের অভিযানের আগেই টের পেয়ে পরিবার নিয়ে চম্পট দিয়েছে আবুল কাসেম শেখ । পুলিশ তার সন্ধান চালাচ্ছে । 

জানা গেছে,গোপন সূত্র থেকে খবর পেয়ে শাহজাদপুর গ্রামে আবুল কাসেম শেখের বাড়িতে হানা দেয় মন্তেশ্বর থানার পুলিশ । পুলিশ তল্লাশি চালাতেই একটি প্লাস্টিক জারে চারটি তাজা বোমা ও একটি ঝুড়ির মধ্যে তিনটি বন্দুকের কার্তুজ নজরে পড়ে । পরে বোমাগুলোকে নিষ্ক্রিয় করার জন্য দুর্গাপুর থেকে বোম স্কোয়ারের দল আসে । শেষ পর্যন্ত ভাতার থেকে দমকল বাহিনী,মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেলের টিম ও মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন উপস্থিতিতে শাহাজাদপুর গ্রামের পশ্চিম প্রান্তে খড়ি নদীর ধারে বোমগুলোকে নিষ্ক্রিয় করা হয় । তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আবুল কাসেম শেখ কোথা থেকে এবং কি উদ্দেশ্যে বোমা ও কার্তুজ মজুত করে রেখেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ । পাশাপাশি কার্তুজ উদ্ধার হওয়ায় পুলিশের সন্দেহ তার কাছে নিশ্চয়ই আগ্নেয়াস্ত্র আছে ৷ এসবের উত্তর পেতে পুলিশ এখন আবুল কাসেম শেখকে হন্নে হয়ে খুঁজছে । এই বিষয়ে পুলিশ প্রশাসন ও এলাকাবাসী মিডিয়ার ক্যামেরার সামনে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।।

Tags: BurdwanMonteshwarWestbengal
Previous Post

ফরাক্কায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্রসহ পাকড়াও ঝাড়খণ্ডের  ৪ দুষ্কৃতী 

Next Post

আজও প্রাচীন বটবৃক্ষের নিচে পূজিতা হন কাটোয়ার কুরচিগ্ৰামের মা ন’ঠাকরুন ; অমাবস্যা শুরুর পর প্রতিমা গড়া,চক্ষুদান সম্পন্ন করতে হয়,সূর্যোদয়ের আগে ভোর রাতে দেবীকে নিরঞ্জন দেওয়াই রীতি  

Next Post
আজও প্রাচীন বটবৃক্ষের নিচে পূজিতা হন কাটোয়ার কুরচিগ্ৰামের মা ন’ঠাকরুন ; অমাবস্যা শুরুর পর প্রতিমা গড়া,চক্ষুদান সম্পন্ন করতে হয়,সূর্যোদয়ের আগে ভোর রাতে দেবীকে নিরঞ্জন দেওয়াই রীতি  

আজও প্রাচীন বটবৃক্ষের নিচে পূজিতা হন কাটোয়ার কুরচিগ্ৰামের মা ন'ঠাকরুন ; অমাবস্যা শুরুর পর প্রতিমা গড়া,চক্ষুদান সম্পন্ন করতে হয়,সূর্যোদয়ের আগে ভোর রাতে দেবীকে নিরঞ্জন দেওয়াই রীতি  

No Result
View All Result

Recent Posts

  • আজও প্রাচীন বটবৃক্ষের নিচে পূজিতা হন কাটোয়ার কুরচিগ্ৰামের মা ন’ঠাকরুন ; অমাবস্যা শুরুর পর প্রতিমা গড়া,চক্ষুদান সম্পন্ন করতে হয়,সূর্যোদয়ের আগে ভোর রাতে দেবীকে নিরঞ্জন দেওয়াই রীতি  
  • মন্তেশ্বরে পঞ্চায়েতের তৃণমূলের  সদস্য আবুল কাসেম শেখের গোয়াল ঘর থেকে ৪ তাজা বোম ও তিনটি কার্তুজ উদ্ধার ; তবে টের পেয়ে পুলিশ যাওয়ার আগেই পরিবার নিয়ে চম্পট দিয়েছে সে
  • ফরাক্কায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্রসহ পাকড়াও ঝাড়খণ্ডের  ৪ দুষ্কৃতী 
  • মা কামাখ্যার দর্শনের পর ভক্তিবিহ্বল হয়ে পড়লেন বলিউড গায়ক অরিজিৎ সিং
  • বাবরি মসজিদ ধ্বংস হতে দেখে প্রচন্ড কেঁদেছিলেন কংগ্রেসের সোনিয়া গাঁধি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.