• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অভিষেক ব্যানার্জির জন্মদিনের মিডনাইট সেলিব্রেশনে “চোর” শ্লোগান ঘিরে তুমুল সংঘর্ষ ; আহত বেশ কয়েকজন 

Eidin by Eidin
November 7, 2026
in কলকাতা, রাজ্যের খবর
অভিষেক ব্যানার্জির জন্মদিনের মিডনাইট সেলিব্রেশনে “চোর” শ্লোগান ঘিরে তুমুল সংঘর্ষ ; আহত বেশ কয়েকজন 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ নভেম্বর : মমতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিনের মিডনাইট সেলিব্রেশনে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । আজ শনিবার ভোর রাতে তৃণমূল কর্মী-সমর্থকরা কালীঘাটে তাঁর বাসভবনের সামনে জড়ো হয়েছিলেন। রাত প্রায় দুটো নাগাদ বিজেপির কর্মী সমর্থকেরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিষেককে উদ্দেশ্য করে “চোর চোর’ শ্লোগান দিলে তীব্র বাকবিতণ্ডা থেকে ধস্তাধস্তি শুরু হয় । ক্রমে তা সংঘর্ষের আকার নেয় । ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুলিশের সঙ্গে তর্কে জড়ান অভিষেক । তার অভিযোগ,তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল । পাশাপাশি পুলিশ একজনকে আটক করার অভিযোগ তুলে তিনি পুলিশকে হুঁশিয়ারি দেন,’১৫ মিনিটের মধ্যে তাকে ছেড়ে দেওয়া না হলে আমি থানার সামনে ধর্ণায় বসব ।’

সংঘর্ষের পর বাড়ি থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক । তাঁর দাবি, তাঁকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে এবং প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। তৃণমূল কর্মীদের প্রতিরোধের কারণেই তিনি রক্ষা পেয়েছেন বলে দাবি করেন তিনি। পুলিশ তাঁকে বাড়ির ভেতরে যাওয়ার অনুরোধ জানালে তিনি বচসায় জড়ান এবং বাড়ির বাইরে অবস্থানে বসে পড়েন। সেই সময় অভিষেক অনুগামী এক মহিলাকে ওই পুলিশ অফিসারের দিকে আঙুল তুলে চিৎকার করে বলতে শোনা যায়,”কার দিকে আঙুল তুলে কথা বলছিস ?” রাতভর অবস্থানের পর আজ ভোর প্রায় ৬টা ৪০ মিনিট নাগাদ বাড়ির ভেতরে প্রবেশ করেন অভিষেক । পরে তৃণমূল সাংসদ দোলা সেন ও অনান্য নেতৃত্ব তাঁর সঙ্গে দেখা করতে যান।।

Tags: KolkataWestbengal
Previous Post

ঝাড়খণ্ডে ধর্মান্তরণ ও জমি লুটের প্রতিবাদ করায় হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে আত্মঘাতী হলে আদিবাসী নেত্রী 

Next Post

গুরুতর অসুস্থ ১৮ মাস বয়সী হস্তিশাবককে সুস্থ করে তুলতে কেরালা থেকে বিমানে গুজরাটের জামনগরে আনালেন অনন্ত আম্বানি 

Next Post
গুরুতর অসুস্থ ১৮ মাস বয়সী হস্তিশাবককে সুস্থ করে তুলতে কেরালা থেকে বিমানে গুজরাটের জামনগরে আনালেন অনন্ত আম্বানি 

গুরুতর অসুস্থ ১৮ মাস বয়সী হস্তিশাবককে সুস্থ করে তুলতে কেরালা থেকে বিমানে গুজরাটের জামনগরে আনালেন অনন্ত আম্বানি 

No Result
View All Result

Recent Posts

  • অভিষেকের জন্মদিন পার্টিতে অশান্তির ঘটনায় তৃণমূলের দলবদলুরাই জড়িত বলে কার্যত স্বীকার করে তাদের “বেজম্মা” বলে গালাগালি দিলেন কুণাল ঘোষ 
  • গুরুতর অসুস্থ ১৮ মাস বয়সী হস্তিশাবককে সুস্থ করে তুলতে কেরালা থেকে বিমানে গুজরাটের জামনগরে আনালেন অনন্ত আম্বানি 
  • অভিষেক ব্যানার্জির জন্মদিনের মিডনাইট সেলিব্রেশনে “চোর” শ্লোগান ঘিরে তুমুল সংঘর্ষ ; আহত বেশ কয়েকজন 
  • ঝাড়খণ্ডে ধর্মান্তরণ ও জমি লুটের প্রতিবাদ করায় হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে আত্মঘাতী হলে আদিবাসী নেত্রী 
  • স্বামী ও দুই নাবালক সন্তানকে ফেলে ধর্মান্তরিত হয়ে মুসলিম প্রেমিককে বিয়ে করেছে মেয়ে, জীবিত মেয়ের পিন্ডদান করে সব সম্পর্ক ছিন্ন করলেন পুরহিত বাবা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.