• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৩-২ গোলে হারাল ভারত 

Eidin by Eidin
November 6, 2026
in খেলার খবর
সাফ চ্যাম্পিয়নশিপে  পাকিস্তানকে ৩-২ গোলে হারাল ভারত 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৬ নভেম্বর : সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারাল নৌশাদ মুসার দল। প্রথমার্ধেই জোড়া গোল করে ভারতকে এগিয়ে দেন সুহেল আহমেদ ভাট। পরে ব্যবধান বাড়ান মাংলেনথাং কিপগেন। একসময় ৩-০ গোলে এগিয়ে থাকা ভারতকে শেষ দিকে চাপে ফেলে পাকিস্তান। সহজ জয়ের পথে থেকে হঠাৎ খেই হারিয়ে পয়েন্ট হারাতে বসেছিল ভারত। শেষ পর্যন্ত অবশ্য ন্যূনতম ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পারার স্বস্তি পেয়েছে ভারত। কিন্তু মাঝমাঠ এবং ডিফেন্সের দুরবস্থা বারবার চোখে পড়ল! প্রথমার্ধে যতটা ভাল খেলেছে ভারত, দ্বিতীয়ার্ধে ততটাই বাজে পারফরম্যান্স ! শেষ সময়ে দুটি গোল হজম করতে হওয়ায় খুশি হতে পারছেন না কোচ নওশাদ মুসা।তবে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তিনি বললেন, পাকিস্তান যে চেপে ধরতে চাইবে, জানতেন তিনি। দলকে এজন্য সতর্কও করেছিলেন।

ঢাকার পল্টনের জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচ মুঠোয় নেয় ভারত। নির্ধারিত ৯০ মিনিটেও স্কোরলাইন থাকে ৩-০। এরপরই ২ গোল হজম করে বসে ভারত। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় আসে । কাঙ্ক্ষিত জয় মিললেও, যোগ করা চার মিনিটে দুই গোল খাওয়াটা মেনে নিতে পারছেন না মুসা।

তিনি বলেন,“হ্যাঁ, যেভাবে আমরা গোল দুটি হজম করেছি, তাতে আমি হতাশ। কিন্তু… দেখুন এটাই ফুটবল। আপনি গোল হজম করতে পারেন, আবার গোল করতেও পারেন। আমরা যত সুযোগ তৈরি করেছি, সেগুলো যদি গোল হতো তাহলে ম্যাচটি ৬, ৭ বা ৮টি গোল হতে পারত, তাই না? আর… আবারও বলছি, ধারাবাহিকতা ধরে রাখা এবং পুরো ৯০ মিনিট ধরে মনোযোগী থাকা যে কতটা জরুরি, তা বোঝা গুরুত্বপূর্ণ।” তিনি বলেন,“আমি এটাকে একাগ্রতার অভাব বলব না। দেখুন, যখন আপনি ৩ বা ৪ গোলে এগিয়ে থাকবেন… দ্বিতীয় অর্ধে আমি যা দেখেছি… আমি জানতাম পাকিস্তান এবার আমাদের ওপর চেপে বসবে। কারণ ৩ গোলে পিছিয়ে থাকায় তারা নিশ্চিতভাবেই আমাদের চেপে ধরবে। আর এই সময়ে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ, পেছনে নয়, সামনে বাড়াতে হবে।”

দুই গোল পাকিস্তান শোধ করে দেওয়ায় পয়েন্ট হারানোর আশঙ্কাও কিছুটা পেয়ে বসেছিল মুসার। তবে, দ্বিতীয়ার্ধে সুযোগগুলো নষ্ট না হলে এমন আশঙ্কায় পড়তে হত না, মনে করেন তিনি । মুসা বলেন,“দেখুন ম্যাচটা খারাপ ছিল না। খেলোয়াড়দের বুঝতে হবে যে পুরো ৯০ মিনিট জুড়ে ধারাবাহিকতা বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ। আর এরপর শিথিল বা হালকা হওয়া যাবে না। যখন আপনি এত সুযোগ হাতছাড়া করবেন, আপনাকে এর মাশুল গুনতে হতে পারে। আর আমি জানি না, তাদের (পাকিস্তানের) হাতে যদি আরও ৫ থেকে ১০ মিনিট সময় থাকত, তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত কিনা।”

পরিশেষে ভারতের কোচ বলেন,“প্রথমার্ধে আমরা যেভাবে খেলছিলাম, তাতে আমি আশা করছিলাম। আমরা যদি একই তীব্রতা বজায় রাখতাম বা একইভাবে সুযোগ তৈরি করতাম, তবে আমরা আরও বেশি গোল করতে পারতাম। ওইভাবে নির্দিষ্ট কোনো প্রত্যাশা ছিল না। তবে ম্যাচ শুরু হওয়ার পর এবং আমরা গোল পেতে শুরু করার পর, আমি অন্তত ৫ থেকে ৬টি গোল আশা করছিলাম।”

Tags: Sports News
Previous Post

প্রেমের টানে বাবা-মা’কে  অস্বীকার করে ধর্মান্তরিত হয়ে প্রেমিক ইব্রাহিম মোল্যাকে নিকাহ করেছিলেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস ; ১৪ বছর পর সেই মহিলা এখন  স্বামীর কবল থেকে মুক্তি চাইছেন  

Next Post

আদ্যা কালিকা অষ্টোত্তর শত নামাবলিঃ :মহানির্বাণতন্ত্রে বর্ণিত দেবী কালীর একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র

Next Post
আদ্যা কালিকা অষ্টোত্তর শত নামাবলিঃ :মহানির্বাণতন্ত্রে বর্ণিত দেবী কালীর একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র

আদ্যা কালিকা অষ্টোত্তর শত নামাবলিঃ :মহানির্বাণতন্ত্রে বর্ণিত দেবী কালীর একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র

No Result
View All Result

Recent Posts

  • রায়গঞ্জে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর ঘন জঙ্গল থেকে কিশোরীর পচাগলা দেহ উদ্ধার, যৌন নির্যাতনের পর খুন বলে সন্দেহ পরিবারের 
  • আদ্যা কালিকা অষ্টোত্তর শত নামাবলিঃ :মহানির্বাণতন্ত্রে বর্ণিত দেবী কালীর একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র
  • সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৩-২ গোলে হারাল ভারত 
  • প্রেমের টানে বাবা-মা’কে  অস্বীকার করে ধর্মান্তরিত হয়ে প্রেমিক ইব্রাহিম মোল্যাকে নিকাহ করেছিলেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস ; ১৪ বছর পর সেই মহিলা এখন  স্বামীর কবল থেকে মুক্তি চাইছেন  
  • দুর্গাপুজোর পাস জালিয়াতি কান্ডে এবারে ইন্দ্রনীল সেনের মেয়েকে জেরা, প্রাক্তন পর্যটন মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের পরিধি বাড়াচ্ছে পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.