• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পটাশপুরের বিজেপি বিধায়কের তৎপরতায় ২ গরু পাচারকারী গ্রেপ্তার, মহিষ পাচার করতে গিয়ে ফাঁসিদেওয়ায় পাকড়াও আসামের বাসিন্দা ২ পাচারকারী 

Eidin by Eidin
November 2, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পটাশপুরের বিজেপি বিধায়কের তৎপরতায় ২ গরু পাচারকারী গ্রেপ্তার, মহিষ পাচার করতে গিয়ে ফাঁসিদেওয়ায় পাকড়াও আসামের বাসিন্দা ২ পাচারকারী 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর ও শিলিগুড়ি, ০২ নভেম্বর : গরু পাচারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো কিছু অসামাজিক লোকজন বেপরোয়াভাবে গরু পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে । ফের তারই একবার প্রমান পাওয়া গেলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে ও শিলিগুড়ির ফাঁসিদেওয়ায়  । তবে পটাশপুরের বিজেপি বিধায়ক তপন মাইতি ও ফাঁসিদেওয়া থানার পুলিশের তৎপরতায় গরু পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে । দুই পৃথক থানা এলাকা মিলে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার করা হয়েছে দুটি গরু ও তিনটি মহিষ । পাশাপাশি পশুগুলিকে পরিবন করা একটি ম্যাটাডোর ভ্যান ও একটি বোলেরো গাড়ি আটক করা হয়েছে । 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার পটাশপুরের খড়াই মোড় দিয়ে একটি ম্যাটাডরে করে অবৈধভাবে গরু পাচার করা হচ্ছে বলে খবর পান পটাশপুরের বিজেপি  বিধায়ক তপন মাইতি । খবর পেতেই ঘটনাস্থলে ছোটেন তিনি৷ বিধায়ক। গরু বোঝাই গাড়িটি আটকে গাড়িতে থাকা ব্যক্তিদের কাছে গরু পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চান তিনি । কিন্তু তারা কোনো কাগজপত্রই দেখাতে পারেননি । এরপর বিধায়ক পটাশপুর থানায় খবর দিলে পুলিশ এসে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় । পরে গাড়ির চালকসহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ । আজ ধৃতদের আদালতে তোলা হয়। 

অন্যদিকে ফাঁসিদেওয়ায় রবিবার রাতে একটি চারচকার বোলেরো গাড়িতে ৩ টি মহিষ পাচার করা হচ্ছিল । গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘোষপুকুর ফুলবাড়িতে জাতীয় সড়কে হানা দেয় । পুলিশ বোলেরো গাড়িতে তল্লাশি চালাতেই তিনটি মহিষ দেখতে পায় । গাড়িতে থাকা দু’জন পশু পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম জাহিরুল ইসলাম ও মুজফ্ফর শেখ৷ তারা অসমের বাসিন্দা । আজ সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে৷ এই পাচারচক্রের হদিশ করতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।। 

Previous Post

মধ্যপ্রদেশের ৩৫টি মুসলিম পরিবারের ১৯০ জন সদস্য নর্মদা নদীর তীরে বৈদিক যজ্ঞের মধ্য দিয়ে সনাতন প্রত্যাবর্তন করেছে : জানালো আর্য সমাজ 

Next Post

“উৎসব হোক আনন্দের,আতঙ্কের নয়” : কালীপূজায় আতসবাজি পোড়ানোর বিরুদ্ধে পোস্টার হাতে রাস্তায় নামলেন অভিনেত্রী শ্রীলেখা

Next Post
“উৎসব হোক আনন্দের,আতঙ্কের নয়” : কালীপূজায় আতসবাজি পোড়ানোর বিরুদ্ধে পোস্টার হাতে রাস্তায় নামলেন অভিনেত্রী শ্রীলেখা

"উৎসব হোক আনন্দের,আতঙ্কের নয়" : কালীপূজায় আতসবাজি পোড়ানোর বিরুদ্ধে পোস্টার হাতে রাস্তায় নামলেন অভিনেত্রী শ্রীলেখা

No Result
View All Result

Recent Posts

  • “উৎসব হোক আনন্দের,আতঙ্কের নয়” : কালীপূজায় আতসবাজি পোড়ানোর বিরুদ্ধে পোস্টার হাতে রাস্তায় নামলেন অভিনেত্রী শ্রীলেখা
  • পটাশপুরের বিজেপি বিধায়কের তৎপরতায় ২ গরু পাচারকারী গ্রেপ্তার, মহিষ পাচার করতে গিয়ে ফাঁসিদেওয়ায় পাকড়াও আসামের বাসিন্দা ২ পাচারকারী 
  • মধ্যপ্রদেশের ৩৫টি মুসলিম পরিবারের ১৯০ জন সদস্য নর্মদা নদীর তীরে বৈদিক যজ্ঞের মধ্য দিয়ে সনাতন প্রত্যাবর্তন করেছে : জানালো আর্য সমাজ 
  • নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে পরপর ২ ম্যাচে হারের পর অবশেষে নীরবতা ভাঙলেন গৌতম গম্ভীর 
  • অভিনেতা প্রকাশ রাজ সম্পর্কে মুখ খুললেন তার দ্বিতীয় স্ত্রী পনি ভার্মা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.