• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অভিষেক ব্যানার্জি কি গ্রেপ্তারের আশঙ্কা করছেন ? 

Eidin by Eidin
November 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
অভিষেক ব্যানার্জি কি গ্রেপ্তারের আশঙ্কা করছেন ? 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ নভেম্বর : বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি তাকে বলেন  “টুয়েলভ পাস চার্টার্ড মাফিয়া” । খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও শুক্রবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের নিউ ইন্ডিয়ান ময়দানে জনসভায় বলেছিলেন, ‘বড় চোরটা ঠিক সময়েই ঠিক সময়েই যাবে’, অর্থাৎ জেলে যাবে । তার নাম জড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে । এছাড়া,তৃণমূল কংগ্রেসের জমানায় গরু-কয়লা-বালি ও পাথর পাচারেও তার নাম জড়ানো হয় । যাকে ঘিরে এতকিছু অভিযোগ, তিনি সেই অভিষেক ব্যানার্জি রাজ্য রাজনীতিতে এখনো সক্রিয় । রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তার টিকি পর্যন্ত ছুঁতে পারেনি । 

কিন্তু, সেই অভিষেক ব্যানার্জির গতকালের একটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে জল্পনার সৃষ্টি হয়েছে । তিনি কি গ্রেপ্তারের আশঙ্কা করছেন ? আসলে অভিষেক ব্যানার্জি ওই পোস্টে লিখেছেন, ‘বিজেপির তাঁবেদারদের এখন একটাই চিন্তা, এত জোর গলায় বিজেপির বিরোধিতা করেও আমি এখনও জেলের বাইরে কী করে?’ তিনি হাসির ইমোজি দিয়ে এরপর লিখেছেন,’ভাবুন একবার, দেশের রাজনীতি আজ কোথায় এসে দাঁড়িয়েছে! বিজেপির বিরুদ্ধে মুখ খোলা যেন মহাপাপ! কেউ শাসককে প্রশ্ন করছেন, অথচ এখনও জেলে যাননি, সেটাই যেন অবাক হওয়ার বিষয়! গণতন্ত্রে প্রশ্ন করাটা অধিকার। অথচ আজ সেই অধিকার প্রয়োগ করাকেই দুঃসাহস বলে মনে করা হচ্ছে। এটাই কি আমাদের দেশের নতুন স্বাভাবিকতা?’

তিনি লিখেছেন,’বিজেপি এমন বিরোধী পক্ষ চায়, যারা প্রশ্ন করবে না, প্রতিবাদ করবে না, মাথা তুলে দাঁড়াবে না। আর বাংলায় তাদের লক্ষ্য বিরোধীশূন্য রাজনীতি! কিন্তু বিজেপিকে একটা কথা বুঝতে হবে, বিরোধিতা কোনও অপরাধ নয়, প্রশ্ন তোলা কোনও দেশদ্রোহিতা নয়, আর গণতন্ত্র কারও পৈতৃক সম্পত্তি নয়।’

অভিষেক ব্যানার্জি বিজেপির বিরোধিতার জন্য গ্রেপ্তারের আশঙ্কার কথা বললেও মূলত তার বিরুদ্ধে ওঠা কথিত দুর্নীতির তদন্তের শেষ দেখতে চাওয়ার কথা বলেন কেউ কেউ । আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একই বিষয় অভিষেক ব্যানার্জির জেলে যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছেন একাধিক সভায়  । দিন দুয়েক আগে তিনি জনসভায় এই বিষয়ে সাধারণ মানুষকে “ধৈর্য ধরার” আহ্বান জানিয়ে বলেছিলেন,’সঠিক পদক্ষেপের জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে হয় ।’ কিন্তু এতকিছু অভিযোগ তোলার পরেও ‘সঠিক সময়’ কখন আসবে, সেটা ভবিষ্যৎই বলবে ।। 

Tags: Abhisek BanarjeeBengal PoliticsKolkataWestbengal
Previous Post

বিল্বাষ্টকম্  : আদি শংকরাচার্য রচিত ভগবান শিবের একটি অত্যন্ত পবিত্র স্তোত্র

Next Post

“আমি নিজেকে অনেক বুঝাইছি, কিন্তু অনীককে ছাড়া আমি বাঁচতে পারব না” : ধর্ণায় বসা মুসলিম তরুনীর বিয়ের প্রস্তুতি শুরু করেছে প্রেমিকের পরিবার 

Next Post
“আমি নিজেকে অনেক বুঝাইছি, কিন্তু অনীককে ছাড়া আমি বাঁচতে পারব না” : ধর্ণায় বসা মুসলিম তরুনীর বিয়ের প্রস্তুতি শুরু করেছে প্রেমিকের পরিবার 

"আমি নিজেকে অনেক বুঝাইছি, কিন্তু অনীককে ছাড়া আমি বাঁচতে পারব না" : ধর্ণায় বসা মুসলিম তরুনীর বিয়ের প্রস্তুতি শুরু করেছে প্রেমিকের পরিবার 

No Result
View All Result

Recent Posts

  • মালদায় বড়সড় মাদক সিন্ডিকেটের উন্মোচন, ৪ ধৃতের ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন : “ধৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে” 
  • “আমি নিজেকে অনেক বুঝাইছি, কিন্তু অনীককে ছাড়া আমি বাঁচতে পারব না” : ধর্ণায় বসা মুসলিম তরুনীর বিয়ের প্রস্তুতি শুরু করেছে প্রেমিকের পরিবার 
  • অভিষেক ব্যানার্জি কি গ্রেপ্তারের আশঙ্কা করছেন ? 
  • বিল্বাষ্টকম্  : আদি শংকরাচার্য রচিত ভগবান শিবের একটি অত্যন্ত পবিত্র স্তোত্র
  • ভারতে দারিদ্র্য হ্রাসের হার বিশ্বে “সবচেয়ে দ্রুততম” ; অন্যদিকে বিশ্বের অর্ধেক “চরম দরিদ্র” মানুষ পাকিস্তানের :  বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.