এইদিন বিনোদন ডেস্ক,৩১ অক্টোবর : একটা সময় বলিউড ইন্ডাস্ট্রিতে ছদ্ম ধর্মনিরপেক্ষতার জোয়ার ছিল । আর বিশেষ করে হিন্দু ধর্মকেই মূলত নিশানা করা হত ৷ সিনেমায় অন্য ধর্মকে মহিমান্বিত করার জন্য হিন্দু ধর্মকে ছোট করে দেখানোর একটা প্রবনতা ছিল বলে অভিযোগ উঠেছে বারবার ৷ যেকারণে শিল্পিরা নিজেদের ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ্যে আনতে ভয় পেতেন ৷ কিন্তু দেশে ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসার পর ধীরে ধীরে বলিউডের চিত্র বদলাচ্ছে । রামায়ণে মত মহাকাব্য অবলম্বনের একের পর এক চলচিত্র নির্মিত হচ্ছে । অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের ধর্মীয় বিশ্বাস আর লুকিয়ে রাখছেন না । ঐতিহ্যবাহী মন্দিরগুলিতে দেবদেবীর প্রার্থনা করার মুহুর্তের ছবি বা ভিডিও তুলে নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিচ্ছেন ।
বলিউডের এমনই এক শিল্পি হলেন তামান্না ভাটিয়া । আজ ভোরে তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনের মহাকাল মন্দিরে ভগবান ভোলেনাথের ভস্মারতিতে অংশ গ্রহন করেন । তার সঙ্গে ছিলেন অভিনেতা বিনীত শর্মা । অভিনেত্রী তামান্না ভাটিয়াকে অত্যন্ত শ্রদ্ধার সাথে ভজনে অংশগ্রহণ করতে দেখা যায় । তখন একটু দূরে নন্দী মহারাজের পাশে হাত জোড় করে বসেছিলেন বিনীত শর্মা ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী তামান্না ভাটিয়া বলেন,’এটি একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। আমি এইমাত্র প্রার্থনা সেরে ফিরলাম। আজ সকালের ভস্ম আরতিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম এবং আমি সত্যিই আনন্দিত বোধ করেছি ।’
কেউ কেউ মন্তব্য করেছেন,বলিউডে একটি লক্ষণীয় পরিবর্তন ঘটছে। চলচ্চিত্র তারকারা প্রকাশ্যে নিজেদের ধর্মবিশ্বাসকে গ্রহণ করতে এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে ক্রমশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন। ইন্ডাস্ট্রির একটি অলিখিত নিষেধাজ্ঞা, যা একসময় ধর্মীয় পরিচয়ের এই ধরনের প্রকাশ্য অভিব্যক্তিকে নিরুৎসাহিত করত বলে মনে হতো, তা এখন বিলীন হয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে ।
প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের বিভিন্ন বিখ্যাত মন্দির ও ধর্মীয় স্থানে পুজো দিতে যাওয়া বা দেবদর্শন করার বিষয়টি প্রায়শই সংবাদ শিরোনামে আসে। চলচ্চিত্র মুক্তি, নতুন কাজের সাফল্য প্রার্থনা কিংবা ব্যক্তিগত মানসিক শান্তির জন্য অনেক তারকাই দেশের নামী ধর্মীয় স্থানগুলোতে ছুটে যান বলে দাবি করেন ।
তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সারা আলি খান৷ প্রায় প্রতি বছরই তিনি উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ মন্দিরে পুজো দিতে যান।তার প্রথম ছবি ‘কেদারনাথ’ (২০১৮)-এর শুটিংয়ের সময় থেকেই এই জায়গার প্রতি তার গভীর টান। সম্প্রতি অক্টোবর ২০২৬-এ তার কেদারনাথ যাত্রা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ এক ইসলামিক মৌলানা তার এই হিন্দু মন্দিরে প্রার্থনা করাকে শরিয়ত বিরোধী আখ্যা দিয়ে ‘ফতোয়া’ জারি করেছেন।
সুপারস্টার রণবীর কাপুর তার আগামী মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর মুক্তির আগে সম্প্রতি মুম্বইয়ের নর্থ বোম্বে সার্বজনীন দুর্গা পুজো প্যান্ডেলে হাজির হয়ে মা দুর্গার আশীর্বাদ নেন। খালি পায়ে, মেরুন রঙের ট্র্যাডিশনাল কুর্তা পরে তার এই ভক্তিপূর্ণ আরতি ও আরোধনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এছাড়া লালবাগচা রাজা (গণেশ উৎসব) এবং বারাণসীর বিশ্বনাথ মন্দিরেও তাকে প্রায়ই দর্শনে যেতে দেখা যায়।
বলিউডের ‘সিংহাম’ খ্যাত অভিনেতা অজয় দেবগন কড়া ধর্মীয় নিয়ম মেনে কেরালার পবিত্র শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে যান। সেখানে যাওয়ার আগে তিনি প্রায় ৪১ দিনের কঠিন ব্রত ও উপবাস পালন করেছিলেন। এছাড়া সম্প্রতি তিনি তার পুত্র যুগ দেবগনকে সঙ্গে নিয়ে রাজস্থানের বিখ্যাত আজমের শরিফ দরগাহতেও জিয়ারত করতে গিয়েছিলেন। এছাড়া শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর,কার্তিক আরিয়ান প্রভৃতি তারকাদের বিভিন্ন সময়ে বিভিন্ন মন্দিরে যেতে দেখা গেছে ।।
