• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“একা পায়ে হেঁটে বাড়ির পাশে কালীঘাট মন্দিরে গিয়ে দেখাক, বাংলার সব ডিম ওখানে জড়ো হয়ে যাবে” : অভিষেক ব্যানার্জিকে ঠুঁকলেন ঋতব্রত ব্যানার্জী 

Eidin by Eidin
October 31, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“একা পায়ে হেঁটে বাড়ির পাশে কালীঘাট মন্দিরে গিয়ে দেখাক, বাংলার সব ডিম ওখানে জড়ো হয়ে যাবে” : অভিষেক ব্যানার্জিকে ঠুঁকলেন ঋতব্রত ব্যানার্জী 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ অক্টোবর : আজ শনিবার ফের নাম না করে ডায়মন্ড হারবারের ‘কালীঘাট তৃণমূল’ সাংসদ অভিষেক ব্যানার্জিকে “টুয়েলভ পাস চার্টার্ড মাফিয়া” বলে ঠুঁকলেন বিধানসভার বিরোধীদলীয় নেতা ঋতব্রত ব্যানার্জী । গতকাল পুলিশ কর্মকর্তাদের প্রতি অভিষেক ব্যানার্জীর হুমকির বিষয়ে সংবাদ সংস্থা এএনআই -এর কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘অজ্ঞতার চেয়ে ভয়ংকর হুল ঔদ্ধত্য । যত কম শিক্ষা হবে ততো ঔদ্ধত্য বেশি হবে । ও তো ১২ ক্লাস পাস । দ্বাদশ পাশ ও ‘চার্টার্ড মাফিয়া’-র ভয়ানক ঔদ্ধত্য হওয়াই স্বাভাবিক । পিসির সরকার নেই ।  মানুষ সরকার বদলে দিয়েছে ।  আমাদের বিরুদ্ধে জনমত গেছে৷ এরপরেও ওর ঔদ্ধত্যর কোনো কমতি নেই ।’

তিনি বলেন,’পুলিশ আধিকারিককে হুমকি দেখাচ্ছে । আমি ওকে অনুরোধ করবো যে,  ডায়মন্ড হারবার অনেক দূর, বাড়ির পাশে কালী মায়ের মন্দিরে একবার একলা গেয়ে দেখুক । চোর পিটুনির পর বলেছিল কোনো নিরাপত্তার দরকার নেই সাধারণ মানুষ আমার নিরাপত্তা দেবে । তারপর আদালতে গিয়েছিল নিরাপত্তার জন্য !’ তিনি আরও বলেন, ‘আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব, যে ভাষাতে উনি গতকাল মন্তব্য করেছেন সেটা গুরুত্ব দিয়ে দেখে স্বতঃপ্রণোদিত মামলাদার দায়ের করা হোক ।’

উল্লেখ্য, গতকাল পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক ব্যানার্জি বলেছিলেন,’পশ্চিম মেদিনীপুরের এসপি, তাঁর কোথায় কোন আইনজীবী সাথে সম্পর্ক, সর্বজনবিদিত, রাতের অন্ধকারে মিটিং করে কীভাবে ফাঁসানো যায়, আইনের বাইরে গিয়ে কাজ করা, ইলেকশনের রেজাল্টের আগের দিন আমাকে মেসেজ করে তৃণমূল হইহই করে জিতবে, শুভেচ্ছা জানিয়ে রেজাল্ট বেরোনোর পর বিজেপি যখন চুরি করে জিতেছে, এখন মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য যারা হাজার হাজার তৃণমূল কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে…একটা পুলিশ অফিসারকেও আগামী দিন আমাদের সরকার রেয়াত করবে না।’ 

অভিষেকের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এএনআই-কে ঋতব্রত ব্যানার্জী বলেন,’এখনো ঔদ্ধত্য রয়েছে, ডিনায়েল সিনড্রোম রয়েছে, ডাক্তার দেখানো দরকার । পিসির মত এরও ডিনায়েল সিনড্রোম আছে । আর ঔদ্ধত্য এতটাই হয়ে গেছে যে,এখনো ভাবছে গোটা বাংলা পিসির সাম্রাজ্য । ও (অভিষেক) হচ্ছে বাঘরোল । বলছে সবাইকে দেখে নেব । কিন্তু দু’বছর পর যদি ভোট হয় তাহলে তোমাকে তো ডায়মন্ড হারবারে দাড়াতে হবে । ডায়মন্ড হারবারে তো নিজের জমানত বাজেয়াপ্ত হয়ে যাবে । ডায়মন্ড হারবারে যাওয়ার জন্য আমি অনুরোধ করবো না । শুধু বলবো বাড়ির পাশে কালী মাতার মন্দিরে পায়ে হেঁটে একলা যাক৷ গোটা বাংলার ডিম ওখানে জড়ো হয়ে যাবে ।’ 

তিনি বলেন,’পার্লামেন্টের টেবিল চাপড়ে বলেছি, এত লাখ ভোটে ডায়মন্ড হারবারে জিতেছি । কিভাবে জিতেছে সেটা গোটা বাংলা জেনে গেছে । ওই যে পুষ্পা ঝুঁকে গেছে । পুষ্পার মডেল গোটা দেশ জেনে গেছে। আরে ভাই, একজন সাংসদ, ডায়মন্ড হারবার হলো ওর নির্বাচনী এলাকা, গত চার মে থেকে ওখানে যায়নি । একজন সাংসদ যে নিজের সংসদীয় এলাকাতেই ঢুকতে পারছে না, তার নিজের থুতুতেই ডুবে মরা উচিত ।’

সম্প্রতি সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল যে তৃণমূলের বিদ্রোহীরা এবার মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখতে শুরু করছে । এই বিষয়ে প্রশ্ন করা হলে ঋতব্রত ব্যানার্জী বলেন,’আমরাই তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস৷ অরূপ রায়ের নেতৃত্বে এটাই আমাদের সর্বভারতীয় তৃণমূল। অপজিশন চিফ হুইপ নির্বাচনের সময় আমরা বিধানসভার অধ্যক্ষকে যে চিঠি লিখেছিলাম, যত স্বাক্ষর অধ্যক্ষের কাছে জমা করেছিলাম তার থেকে বেশি এফিডেভিট নির্বাচন কমিশনের কাছে জমা আছে৷ নির্বাচন কমিশন থেকে যখন বাইরে আসবে তখন সাধারণ মানুষ সব জানতে পারবে।’।

Tags: Abhisek BanarjeeKolkataRitabrata BanarjeeWestbengal
Previous Post

লন্ডনে কিশোরীর সঙ্গে সামুহিক দুষ্কর্ম করে আসা দুই বাংলাদেশিকে পাকড়াও করতে এসেছে ব্রিটিশ পুলিশ

No Result
View All Result

Recent Posts

  • “একা পায়ে হেঁটে বাড়ির পাশে কালীঘাট মন্দিরে গিয়ে দেখাক, বাংলার সব ডিম ওখানে জড়ো হয়ে যাবে” : অভিষেক ব্যানার্জিকে ঠুঁকলেন ঋতব্রত ব্যানার্জী 
  • লন্ডনে কিশোরীর সঙ্গে সামুহিক দুষ্কর্ম করে আসা দুই বাংলাদেশিকে পাকড়াও করতে এসেছে ব্রিটিশ পুলিশ
  • পারিবারিক বিবাদের জেরে কামড়ে শাশুড়ির নাক কেটে নিল বউমা 
  • সিলেটে নিখোঁজের ৭ মাস পর কিশোরীর খোঁজ পেলো তার পরিবার, বর্তমানে অন্তঃসত্ত্বা ওই কিশোরী ধর্মান্তরিত হয়ে ঘোর সংসারি
  • বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের  বাড়িতে ধর্ণায় বসলেন মুসলিম তরুণী বললেন : “আমার হিন্দু হতে আপত্তি নেই” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.