• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বারুইপুরের পর এবার গাইঘাটা, কিশোরীর যৌন নির্যাতন ও হত্যায় অভিযুক্ত প্রহ্লাদ দাসকে এনকাউন্টার করে মারল পুলিশ 

Eidin by Eidin
October 27, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বারুইপুরের পর এবার গাইঘাটা, কিশোরীর যৌন নির্যাতন ও হত্যায় অভিযুক্ত প্রহ্লাদ দাসকে এনকাউন্টার করে মারল পুলিশ 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,২৭ অক্টোবর : রাজ্যে ফের পুলিশি ‘এনকাউন্টারে’ মৃত্যু ! দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা। এক কিশোরীকে যৌন নির্যাতনের পর হত্যায় প্রহ্লাদ দাস নামে এক অভিযুক্তকে এনকাউন্টার করে মেরেছে  পুলিশ । পুলিশের দাবি, আজ মঙ্গলবার ভোররাতে পুণর্নির্মাণ করে ফেরার পথে পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে প্রহ্লাদ গুলি চালায়৷ আত্মরক্ষায় পুলিশ পাল্টা পাল্টা গুলি চালালে সে গুলিবিদ্ধ হয় । এরপর তাকে বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে দাবি পুলিশের । 

গত রবিবার কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সকালে গাইঘাটায় প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় একাদশ শ্রেণির এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। পরিবারের দাবি, তাকে যৌন নির্যাতনের পর খুন করা হয়েছে। ঘটনায় রবিবারই ওই পরিবারের আত্মীয় প্রহ্লাদকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, আজ ভোর রাতে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল । পুনর্নির্মাণ শেষে পুলিশের রিভলভার ছিনিয়ে গুলি চালান প্রহ্লাদ। ঘটনায় এক পুলিশকর্মী জখম হন। সেই সময়ে আত্মরক্ষায় পুলিশের পাল্টা গুলিতে জখম হন অভিযুক্তও। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের দাবি,অভিযুক্ত যুবক তিন রাউন্ড গুলি চালিয়েছিল এবং তখন আত্মরক্ষার্থে চার রাউন্ড গুলি চালানো হয় । 

এর আগে গত জুলাইয়ে বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলেরও মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। সে সময়েও গভীর রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্য গিয়েছিল পুলিশ। সেখানেও পুলিশের তরফে দাবি করা হয়, অভিযুক্ত পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার্থে পাল্টা গুলিতে মৃত্যু হয়েছিল অভিযুক্তের ।

এরপর আজ ফের উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ঠিক একই ভাবে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু হল । অভিযুক্তের মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছে নিহতের পরিবার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে ।।

Tags: Gighata EncounterNorth 24 Pargana
Previous Post

ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রতি শ্রদ্ধা জানাতে তেল আবিব সৈকতে হিব্রু ভাষায় “হনুমান চালিসা” পরিবেশন করলেন ইসরায়েলিরা 

Next Post

অঞ্জনেয় দন্ডকম্ : হনুমানজীর কৃপায় জীবনে বাধা-বিপত্তি কাটিয়ে ওঠে

Next Post
অঞ্জনেয় দন্ডকম্ : হনুমানজীর কৃপায় জীবনে বাধা-বিপত্তি কাটিয়ে ওঠে

অঞ্জনেয় দন্ডকম্ : হনুমানজীর কৃপায় জীবনে বাধা-বিপত্তি কাটিয়ে ওঠে

No Result
View All Result

Recent Posts

  • অঞ্জনেয় দন্ডকম্ : হনুমানজীর কৃপায় জীবনে বাধা-বিপত্তি কাটিয়ে ওঠে
  • বারুইপুরের পর এবার গাইঘাটা, কিশোরীর যৌন নির্যাতন ও হত্যায় অভিযুক্ত প্রহ্লাদ দাসকে এনকাউন্টার করে মারল পুলিশ 
  • ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রতি শ্রদ্ধা জানাতে তেল আবিব সৈকতে হিব্রু ভাষায় “হনুমান চালিসা” পরিবেশন করলেন ইসরায়েলিরা 
  • নিজের শিশুকন্যার যৌন নির্যাতনকারী মাদ্রাসা শিক্ষককে চড় মারায় “হুজুর”দের হুমকির ভয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের বডিবিল্ডার 
  • ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.