• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইপো 

Eidin by Eidin
October 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইপো 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ অক্টোবর : এক গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভাইপো । ধৃতের নাম দেবজিৎ চট্টোপাধ্যায় ওরফে লাল্টু । কাটোয়া পুরসভা এলাকাতেই তার বাড়ি । কাটোয়া থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ধৃতের বিরুদ্ধে তোলাবাজি ও শ্লীলতাহানির ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

জানা গেছে,অভিযোগকারিনী বধূর শ্বশুর বাড়ি কাটোয়া শহর এলাকাতেই৷ বাপের বাড়ি মঙ্গলকোট থানার একটি গ্রামে । একটি মামলায় বর্তমানে জেলে রয়েছেন বধূর স্বামী । তারপর থেকে তিনি বাপের বাড়িতেই রয়েছেন । বধূর কথা অনুযায়ী,ঘটনাটি ঘটে গত পয়লা মার্চ কাটোয়া শহরের বাগানেপাড়া এলাকায় । 

পুলিশের কাছে অভিযোগপত্রে বধূ জানিয়েছেন, কাটোয়া শহরের বাগানেপাড়ায় তার এক আত্মীয়ার বিয়ে হয়েছে । ওই আত্মীয়ার অসুস্থতার খবর পেয়ে ঘটনার দিন তিনি বাগানেপাড়ায় গিয়েছিলেন । সেই সময় দেবজিৎ চট্টোপাধ্যায় দলবল নিয়ে সেখানে চড়াও হয় । তাকে হুমকি ও গালিগালাজ শুরু করে এবং তখনই ৫ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে । অতবটাকা তিনি দিতে অক্ষম বলে জানালে দেবজিৎ ও তার দলবল তার চুলের মুঠি ধরে বেধড়ক মার শুরু করে এবং শ্লীলতাহানি করে ৷ আত্মীয়া তাকে বাঁচাতে গেলে  বাড়িতে ভাঙচুর শুরু করে । বাধ্য হয়ে তার আত্মীয়া ও  তিনি মিলে কোনো রকমে ৭০ হাজার টাকা জোগাড় করে দেবজিৎকে দিতে বাধ্য হন।

জানা গেছে,পরের দিন অর্থাৎ ২ মার্চ ২০২৬ তারিখে এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বধূ । তিনি দেবজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও দিগন্ত পাল, বাবুলাল শেখ, সুপ্রিয় মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী,কালি চট্টরাজ সহ কয়েকজনের নাম উল্লেখ করেন । অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ । তারা বর্তমানে জেলে রয়েছে । কিন্তু তখন রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার থাকায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভাইপো দেবজিৎ চট্টোপাধ্যায় ওরফে লাল্টু । তার ঠিক দু’মাসের মাথায় রাজ্যে পালাবদল হতেই মূল অভিযুক্ত দেবজিৎকে গ্রেপ্তার করতে উদ্যোগী হয় পুলিশ । অবশেষে এদিন সকালে কাটোয়ার বারোয়ারিতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় । আজ সোমবার সকালে এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয় । পরে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।। 

Tags: BurdwanFormer TMC MLA's Nephew ArrestedKatwaMolesting BrideWestbengal
Previous Post

বেহালায় প্রেমের সম্পর্কের অপরাধে ছেলে ও তার বাবাকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেপ্তার মেয়েটির বাবা-মা ও মামা 

Next Post

পুরভোটে মমতা ব্যানার্জির হাতে “খালি বাটি” ধরিয়ে দেওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী 

Next Post
পুরভোটে মমতা ব্যানার্জির হাতে “খালি বাটি” ধরিয়ে দেওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী 

পুরভোটে মমতা ব্যানার্জির হাতে "খালি বাটি" ধরিয়ে দেওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী 

No Result
View All Result

Recent Posts

  • বাবা এসেছে ভেবে দরজা খুলতেই  প্রতিবেশী ৬০ বছরের আঙুর মিঁয়া ১০ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে চালালো পাশবিক নির্যাতন 
  • পুরভোটে মমতা ব্যানার্জির হাতে “খালি বাটি” ধরিয়ে দেওয়ার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী 
  • বধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইপো 
  • বেহালায় প্রেমের সম্পর্কের অপরাধে ছেলে ও তার বাবাকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেপ্তার মেয়েটির বাবা-মা ও মামা 
  • হরিহরপাড়ার কাঞ্চননগরের দুই কৃষককে ৪৪৪টি কলাগাছ কেটে  নষ্ট করার অভিযোগ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.