• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দুর্গাপূজার আবহেই বাংলাদেশের হিন্দুদের উপর হামলা, বিজয়ার দিন নোয়াখালীতে দুর্গামন্দিরের জায়গা দখলের চেষ্টা 

Eidin by Eidin
October 23, 2026
in আন্তর্জাতিক
দুর্গাপূজার আবহেই বাংলাদেশের হিন্দুদের উপর হামলা, বিজয়ার দিন নোয়াখালীতে দুর্গামন্দিরের জায়গা দখলের চেষ্টা 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৩ অক্টোবর : দুর্গাপূজার আবহেই সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে । বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় শ্রী শ্রী গদাধর কুন্ড দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে ভেতরে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা । 

মন্দির কমিটির সভাপতি দীপঙ্কর চক্রবর্তী অভিযোগ, সোনাইমুড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওনক হাসান রিজবীর সঙ্গে মন্দিরের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ মন্দিরের জায়গায় ঘর ও শৌচাগার নির্মাণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। 

দীপঙ্কর চক্রবর্তীর অভিযোগ, ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত মন্দিরে এসে হামলা চালায়। টিন ও সিমেন্টের পিলার দিয়ে তৈরি সীমানাপ্রাচীর ভেঙে ফেলে তারা।  খবর পেয়ে পুলিশ ও মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে আসে ।

মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হরন বৈষ্ণবও বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন । তাঁর দাবি, মন্দির কমিটির সদস্যদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। এতে তাঁরা নিজেদের জীবন ও নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত।।

Tags: Bangladesh
Previous Post

উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারালো ভারতের নারী হ্যান্ডবল দল 

Next Post

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে নতুন মোড় : নজরুল ইসলাম ও সিথি আক্তার বিবাহিত নন, দু’জনকে ‘লঘু পাপে গুরুদণ্ড’

Next Post
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে নতুন মোড় : নজরুল ইসলাম ও সিথি আক্তার বিবাহিত নন, দু’জনকে ‘লঘু পাপে গুরুদণ্ড’

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে নতুন মোড় : নজরুল ইসলাম ও সিথি আক্তার বিবাহিত নন, দু'জনকে 'লঘু পাপে গুরুদণ্ড'

No Result
View All Result

Recent Posts

  • বাম-ইসলামপন্থীদের দাঙ্গা রুখতে দেশ জুড়ে ৭০ হাজার পুলিশবাহিনী  মোতায়েন করেছে ফ্রান্স 
  • অর্জুন কৃত শ্রী দুর্গা স্তোত্র : ভয় দূর করতে দেবী দুর্গার এই স্তুতি উপযোগী
  • ‘লাল-সবুজ প্রতিবাদী বাস্তুতন্ত্র’ :  ফ্রান্সের দাঙ্গা এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে হওয়া যুব বিক্ষোভের মধ্যে যোগসূত্র উন্মোচন 
  • জর্ডানের গির্জায় সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৭, আহত কয়েক ডজন 
  • প্রতীকের শতক, শেফালির অর্ধশতক ; জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের জয় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.