• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাড়ি ফেরার বাস না পেয়ে বাইক আরোহীর কাছ থেকে বাইক ছিনিয়ে নিয়ে পালালো ৩ যুবক

Eidin by Eidin
November 6, 2021
in দেশ
বাড়ি ফেরার বাস না পেয়ে বাইক আরোহীর কাছ থেকে বাইক ছিনিয়ে নিয়ে পালালো ৩ যুবক
5
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুরাদাবাদ(উত্তরপ্রদেশ),০৬ নভেম্বর : বাড়ি ফেরার বাস না পাওয়ায় ফিল্মি কায়দায় এক বাইক আরোহীকে থামিয়ে তার বাইক ছিনিয়ে নিয়ে পালানো ৩ যুবক । শুধু বাইকই নয়,বাইক আরোহীর কাছ থেকে কিছু টাকা ও স্মার্ট ফোনটিও তারা ছিনিয়ে নেয় । অবশ্য লুটতরাজ করে পালানোর আগে তারা বাইক আরোহীকে দিপাবলির শুভেচ্ছাও জানিয়ে যায় । গত ৩ নভেম্বর দিপাবলির দিন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের মুন্ডাপান্ডে থানা এলাকায় । যদিও শেষ পর্যন্ত বাইকসহ লুটপাটের সামগ্রীসহ দু’জন ধরা পড়ে যায় । তবে তার আগেই চম্পট দেয় তৃতীয়জন ।মুন্ডাপান্ডে থানার ইনচার্জ সঞ্জয় পাঞ্চাল জানিয়েছেন,ধৃতদের নাম পুতিন ও রোহিত । দুজনেই লখিমপুর খেরির মোহম্মদী থানা এলাকার পালিয়ার বাসিন্দা । তারা গাজিয়াবাদের একটি ফার্মে কাজ করে । গত ৩ নভেম্বর দিওয়ালি উদযাপন করতে বাড়ি যাচ্ছিল । কিন্তু বাস না পাওয়ায় তিনজন মিলে বাইকটি ছিনতাই করে । দু’জনকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । তৃতীয় জনের সন্ধানে তল্লাশি চলছে ।’ পাশাপাশি তিনি জানান,ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া বাইক, মোবাইল ও নগদ ২৮০০ টাকা উদ্ধার করা হয়েছে ।
পুলিশ সুত্রে জানা গেছে,বাইক আরোহী যুবকের নাম শিবম দ্বিবেদী । তিনি গাজিয়াবাদের বিজয় নগর থানা এলাকার বাহাদুর মার্কেট তাজ হাইওয়ের গোলচত্বর এলাকার বাসিন্দা । একটি মোবাইল ফোন কোম্পানির অধীনে ইঞ্জিনিয়ারের কাজ করেন শিবম । দিপাবলির দিন ডিউটি সেরে রাত্রি ১০ নাগাদ তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় ঘটনাটি ঘটে ।
জানা গেছে,গাজিয়াবাদের বিজয়নগর থানা এলাকার ত্রয়ী গোলচত্বরের কাছে যখন শিবম দাঁড়িয়ে ছিলেন,সেই সময় ওই ৩ যুবক তাঁর কাছে আসে । শিবম কিছু বুঝে ওঠার আগেই তাদের মধ্যে একজন ছুরি দেখিয়ে তাঁর বাইক, কাছে থাকা পনের হাজার টাকা ও তাঁর মোবাইল ছিনিয়ে নেয় । এরপর তিনজন রওনা দেন মোরাদাবাদের দিকে । শিবম থানায় গিয়ে ঘটনার কথা পুলিশকে জানায় । অভিযোগ পেতেই তল্লাশি শুরু করে গাজিয়াবাদ পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,ইতিমধ্যে ওই ৩ জন বাইক নিয়ে মোরাদাবাদে পৌঁছে যায় । কিন্তু বাইক আরোহীদের মাথায় কোনও হেলমেট ছিল না । তাই মোরাদাবাদে রোডওয়েজ পুলিশ পোস্টের কাছে
ট্রাফিক পুলিশ বাইকটি থামিয়ে হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য একটি ই-চালান করে দেয় । শিবমের ভাই হিমাংশুর মোবাইলে ই-চালাননের মেসেজ পৌঁছে যায় । কারন বাইকটি হিমাংশুর নামে ছিল । এদিকে মেসেজ পেতেই হিমাংশু সঙ্গে সঙ্গে মোরাদাবাদের এসপি ট্রাফিক অশোক কুমারকে তার ভাইয়ের কাছ থেকে বাইকটি ছিনতাইয়ের কথা জানান । এসপি ট্রাফিক অশোক কুমারও ট্রাফিক পুলিশের পাশাপাশি থানাকে বিষয়টি জানিয়ে উপযুক্ত নির্দেশ দেন । শেষ পর্যন্ত মুন্ডাপান্ডে থানা এলাকায় চেকিংয়ে ধরা পড়ে যায় দু’জন । উদ্ধার হয় বাইকসহ ছিনতাই হওয়া সামগ্রী । তবে তৃতীয় বাইক আরোহী পালিয়ে যেতে সক্ষম হয় ।
পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছে, তারা বাড়ি ফেরার বাস পায়নি । তাই গাজিয়াবাদে ওই বাইক চালককে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তার বাইকটি কেড়ে নিয়ে তিনজনই সেই বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ।।

ছবি : মুরাদাবাদ পুলিশের ট্যুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত ।

Previous Post

সম্প্রীতির ভাইফোঁটায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

Next Post

কেতুগ্রামে তাঁতশিল্পীদের সমস্যার কথা শুনলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

Next Post
কেতুগ্রামে তাঁতশিল্পীদের সমস্যার কথা শুনলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

কেতুগ্রামে তাঁতশিল্পীদের সমস্যার কথা শুনলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

No Result
View All Result

Recent Posts

  • উদয়ন গুহকে লক্ষ্য করে দুর্গন্ধযুক্ত পচা ডিম আর ড্রেনের পাঁক ছুড়ল ক্ষিপ্ত জনতা 
  • ঋতব্রতই বিরোধী দলনেতা, মমতা শিবিরকে জোর ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট
  • জিহাদি জাহিদ উর রহমান কান্ডের প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের অনুমতি দিল না বাংলাদেশের রাষ্ট্রপতি ; কেন  ভারতের সঙ্গে সংঘাত চাইছে জামাত ইসলামি ও বিএনপি ?  
  • একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং মানসিক চাপ দূর করতে  তৈত্তিরীয় আরণ্যকের এই স্তোত্রটি রোজ সকালে পাঠ করুন
  • “এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.