• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদার ইংরেজবাজারে বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন, অভিযোগের তির তৃণমূলের দিকে 

Eidin by Eidin
October 22, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদার ইংরেজবাজারে বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন, অভিযোগের তির তৃণমূলের দিকে 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ অক্টোবর : দশমীর রাতে নিজের বাড়িতেই খুন হয়ে গেলেন মালদার ইংরেজবাজারের এক বিজেপি কর্মী । মৃতের নাম সমীর ঘোষ (২৭) । তার বাড়ি ইংরেজবাজার থানার মহদিপুর অঞ্চলের রামকেলী গ্রামে৷ দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে প্রথমে তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে । তারপর মৃত্যু নিশ্চিত করতে তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে পরপর ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে মৃতের পরিবার । উৎসবের আবহে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে । 

পরিবারের অভিযোগ,এলাকার শত্রু ঘোষ নামে এক তৃণমূল কর্মীর সঙ্গে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে বিবাদ ছিলছিল সমীর ঘোষের। সেই বিবাদের জেরেই বুধবার দুপুরের দিকে প্রথমে তাদের মধ্যে একপ্রস্ত বচসা হয় । পুলিশ গিয়ে দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে । কিন্তু রাতের দিকে হঠাৎ করেই শত্রু ঘোষ দলবল নিয়ে সমীর ঘোষের বাড়িতে চড়াও হয়ে তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় । এমনকি মৃত্যু নিশ্চিত করতে দুই রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মী সমীর ঘোষের। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আজ বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত হবে৷ 

নিহত সমীর ঘোষের ভাই বিবেক ঘোষের অভিযোগ, তার দাদা বিজেপি করতেন। সেই আক্রোশেই তৃণমূল কর্মী শত্রু ঘোষ দলবল নিয়ে বাড়িতে ঢুকে তার দাদাকে কুপিয়ে ও গুলি করে খুন করেছে। তবে নিহতের শাশুড়ি সহ এক মামাতো দাদা দাবী করেন, সমীর ঘোষ কোন রাজনীতি করতেন না।. সমীর পুকুরের মাছ চাষের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তা নিয়ে পুরনো বিবাদের কারনেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে শত্রু ঘোষ । ঘাতকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

Previous Post

শ্রী গায়ত্রী সহস্র নাম স্তোত্রম্ : ব্রহ্মবিজ্ঞানের রহস্য প্রকাশিত হয়েছে দেবীভাগবত পুরাণের এই স্তোত্রে

Next Post

দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার গাড়ি মালিক শেখ রাকিবুল ইসলাম 

Next Post
দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার গাড়ি মালিক শেখ রাকিবুল ইসলাম 

দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার গাড়ি মালিক শেখ রাকিবুল ইসলাম 

No Result
View All Result

Recent Posts

  • দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার গাড়ি মালিক শেখ রাকিবুল ইসলাম 
  • মালদার ইংরেজবাজারে বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন, অভিযোগের তির তৃণমূলের দিকে 
  • শ্রী গায়ত্রী সহস্র নাম স্তোত্রম্ : ব্রহ্মবিজ্ঞানের রহস্য প্রকাশিত হয়েছে দেবীভাগবত পুরাণের এই স্তোত্রে
  • দুর্গাপূজা হয়নি এবার, পূর্বস্থলীর অনাথ আশ্রমের অসহায় শিশুদের সেই আক্ষেপ দশমীর দিনে নতুন পোশাক ও আতসবাজি দিয়ে কিছুটা পূরণ করার চেষ্টা করল এক পরিবার
  • এবারের দুর্গাপূজায় বাংলাদেশি মুসলিম মেয়েদের মধ্যে উন্মাদনা নজর কেড়েছে সকলের ; বিজয়ার দিন সিঁদূর খেলায় মাতলেন অভিনেত্রী মেহের আফরোজ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.