এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ অক্টোবর : আজ মঙ্গলবার মহাতৃতীয়া । রাজ্য জুড়ে উৎসবের আমেজ । মণ্ডপে মণ্ডপে জোর কদমে প্রস্তুতি চলছে । এই পরিস্থিতিতে এসআইআর (SIR) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে আজই রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে মমতা সর্বভারতীয় তৃণমূল। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দৃঢ় ভাষায় বলেন,’পূজোর দিনে কিছুতেই মিছিল করতে দেবো না । প্রয়োজনে পুলিশকে বলবো সেনাবাহিনী সাহায্য নিতে ।’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আরও বলেন,’পরামর্শ দেবো… অনুরোধ করব কারন উনি বয়সে বড় । এগুলো না করাই ভালো । আর রাজাবাজার ও পার্কসার্কাস কেন বেছে নিয়েছেন ? আমি পুলিশকে বলবো, যেখানে শুরু সেখানেই শেষ করে দিতে ।
মমতা তৃণমূলের পক্ষ থেকে প্রকাশিত প্রচারপত্রে আজ মঙ্গলবার(১৩ অক্টোবর) দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে । কথিত ‘প্রতিবাদ মিছিল’-এর কারন হিসাবে লেখা হয়েছে : “কেন্দ্রীয় সরকারের গণতন্ত্রের কণ্ঠরোধের বিরুদ্ধে”,”ভোট চোর জ্ঞানেশ কুমারের ইস্তফা ও গ্রেফতারের দাবিতে”,”মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লি পুলিশ আটক করার প্রতিবাদে” এবং “নতুন প্রজন্মসহ বিরোধীদের উপর দমনপীড়নের প্রতিবাদে” । মমতার ছবি দিয়ে বলা হয়েছে এই মিছিলটির আয়োজক “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস” এর “ছাত্র-যুব-আইটি-মহিলা” ।
কিন্তু সোমবার কলকাতার একটি দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানমঞ্চ থেকে এই বিষয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি স্পষ্ট ভাষায় বলেছেন,’বেরোতে দেবো না । পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছি শুরুতেই শেষ করে দেবেন । প্রয়োজনে সেনার সাহায্য নিতে বলেছি।’ পাশাপাশি মুসলিম অধ্যুষিত রাজাবাজার ও পার্কসার্কাসে মিছিল করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।।

